চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে পোশাক খুলে প্রতিবাদ জানানো সেই নারী এখন কোথায়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 04, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানে পোশাক খুলে প্রতিবাদ জানানো সেই নারী এখন কোথায়?. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের কঠোর ইসলামিক পোশাক আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নিজের পরনের কাপড় খুলে অন্তর্বাস পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে বেড়ান এক নারী। গত শনিবার ২ নভেম্বর ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অনলাইন ভিডিওটি বেশ ভাইরাল হয়ে যায়। তবে এই ঘটনার পর ওই নারীকে আর কোথাও দেখা যায়নি। 

এনডিটিভি জানিয়েছে, সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের একটি শাখার নিরাপত্তা রক্ষীরা ওই নারীকে আটক করছেন। এই ঘটনার পর তার অবস্থান সম্পর্কেও কিছু জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র আমির মাহজব দাবি করেছেন, পুলিশ প্রমাণ পেয়েছে যে তিনি মানসিক ব্যাধিতে ভুগছেন এবং গুরুতর মানসিক চাপ এর মধ্যে ছিলেন। তিনি বলেন, ওই নারী তার স্বামীর সাথে থাকতেন না এবং দুই সন্তানের মা ছিলেন।

একজন ইরানি ছাত্রের সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে বলা হয়েছে, যখন একটি স্বেচ্ছাসেবক আধাসামরিক বাহিনীর সদস্যরা পোষাক কোড সঠিকভাবে অনুসরণ না করার জন্য তাকে হয়রানি করেছিল তখন নারীটি তার অন্তর্বাস খুলে ফেলে। অ্যামনেস্টি বলেছে, তিনি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার পরে তাকে সহিংসভাবে গ্রেপ্তার করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ার শেয়ার করা ফুটেজে দেখা গেছে, একদল লোক ওই নারীকে গাড়িতে তুলে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্রের মন্তব্য থেকে বোঝা যায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমির কবির নিউজলেটার অভিযোগ করেছে যে গ্রেপ্তারের সময় তাকে মারধর করা হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই নারীর অবিলম্বে মুক্তির দাবি করেছে ও তার বিরুদ্ধে সহিংসতার অভিযোগের স্বাধীন তদন্তের দাবি করেছে।

এর আগে, ২০২২ সালে ১৯ বছরের মাহশা আমিনির মৃত্যুতে গোটা ইরানে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। পোশাকবিধি না মানায় তাকে আটক করেছিল নিরাপত্তারক্ষীরা। নিরাপত্তা হেফাজতে থাকার সময় তার মৃত্যু হয়। অভিযোগ, হেফাজতে থাকার সময় অত্যাচার করে মাহশাকে মেরে ফেলা হয়েছে।

এই মৃত্যুর প্রতিবাদ-বিক্ষোভ হয় সারাদেশ। প্রকাশ্যে হিজাব পুড়িয়ে, মাথার চুল কেটে প্রতিবাদ জানান ইরানের মেয়েরা। সেই বিক্ষোভ কঠোরভাবে দমন করে ইরান সরকার। ইরানে নারীদের চুল ঢেকে রাখা, ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক।

Tags: ইরানপ্রতিবাদ
Previous Post

বিএনপির ৪ মহানগর ও ৬ জেলা কমিটি ঘোষণা

Next Post

ভক্তদের আয়োজনে প্রিয়দর্শিনীর জন্মদিন পালন

Next Post
প্রিয়দর্শিনী জন্মদিনের অনুষ্ঠানে ভক্তদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তদের আয়োজনে প্রিয়দর্শিনীর জন্মদিন পালন

নাইকো র্দুনীতি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আদালতে উপস্থিত আইনজীবী ও সাক্ষীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইকো র্দুনীতি মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT