চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার এভারেস্টজয়ী নিশাত মজুমদার কোথায়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 অপরাহ্ন 13, জুলাই 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভারেস্ট জয়ী নিশাত মজুমদারকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এভারেস্টজয়ী নিশাত মজুমদারের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার এভারেস্টজয়ী নিশাত মজুমদার কোথায়?’ এভারেস্ট জয়ের পর নিশাত মজুমদারকে প্রধানমন্ত্রী একাধিকবার গণভবনে ডেকে নিয়েছেন। দিয়েছিলেন সংবর্ধনাও।

বৃহস্পতিবার ১৩ জুলাই এক রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর পরিচয় ছাপিয়ে উদ্ভাসিত হলেন একজন সহজ-সরল মানুষ হিসেবে। এসময় তিনি নিশাত মজুমদারকে এভাবেই সম্বোধন করেন।

এদিন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে দাশেরকান্দি পয়ঃনিষ্কাশন প্ল্যান্টের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে তিনি পাগলা স্যুয়ারেজ ট্রিটম্যান্ট প্ল্যান্টের পুনর্গঠন এবং সম্প্রসারণ কাজের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠান শেষে হলরুম থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী এলজিআরডি মন্ত্রী, স্থানীয় সরকার বিভাগের সচিব ও ওয়াসার এমডিকে জিজ্ঞেস করেন, ‘আমার এভারেস্টজয়ী নিশাত মজুমদার কোথায়?’

এসময় মন্ত্রী-সচিবসহ অন্যরা দেখিয়ে দেওয়ার পর প্রধানমন্ত্রী হলরুমের গেট থেকে হেঁটে দর্শকের সারিতে গিয়ে স্বভাবসুলভ আন্তরিকতায় কথা বলেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী এবং ঢাকা ওয়াসার হিসাবরক্ষণ কর্মকর্তা নিশাত মজুমদারের সাথে।

নিশাত মজুমদার ২০১২ সালের ১৯ মে পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহন করেছিলেন। বাংলাদেশের চারজন এভারেস্ট বিজয়ীর একজন তিনি।

এভারেস্টজয়ের পর নিশাত মজুমদারকে প্রধানমন্ত্রী একাধিকবার গণভবনে ডেকে নিয়েছেন। দিয়েছেন সংবর্ধনা, করেছেন পুরস্কৃত। এতদিন পর, এত ব্যস্ততার মাঝেও বঙ্গবন্ধুকন্যা ভুলে যাননি নিশাতকে।

Tags: প্রধানমন্ত্রী
Previous Post

নানা বাড়ী বেড়াতে এসে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

Next Post

সিইও পদ ছেড়ে স্বপ্ন পূরণে হলেন ট্রাক ড্রাইভার

Next Post
একজন ট্রাক ড্রাইভার ও একজন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিইও পদ ছেড়ে স্বপ্ন পূরণে হলেন ট্রাক ড্রাইভার

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতিকে আরব আমিরাতের ৫২তম জাতীয় দিবসে আমন্ত্রণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT