চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গুর টিকার অপেক্ষা ফুরাবে কবে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:27 অপরাহ্ন 21, জুলাই 2023
in বাংলাদেশ
A A
ডেঙ্গু টিকার জন্য ভ্যাকসিনের প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকার মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা গেলে অনেক জীবন বাঁচানো সম্ভব। তাই দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা ডেঙ্গুর টিকা নিয়ে গবেষণা করে আসছেন। টিকা আবিস্কারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। এই চেষ্টায় আশার মুখ দেখেছে যুক্তরাষ্ট্রের ডেংভ্যাক্সিয়া এবং জাপান কিউডেঙ্গা টিকা।

যুক্তরাষ্ট্রের ডেংভ্যাক্সিয়া ভ্যাকসিন:

মার্কিন যুক্তরাষ্ট্রে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকায় ব্যবহারের জন্য তৈরি একটি ভ্যাকসিনের নাম ডেংভ্যাক্সিয়া ভ্যাকসিন। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, শুধুমাত্র ৯ থেকে ১৬ বছর বয়সী শিশুরা এই টিকা গ্রহণ করতে পারে। তবে এই টিকা শুধুমাত্র সেসব শিশুরা নিতে পারবে যারা ইতিপূর্বে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছে। শিশুদের পূর্বে ডেঙ্গু সংক্রমণ না থাকলে টিকা দেওয়ার পরে ডেঙ্গু হলে ডেঙ্গু রোগ আরও গুরুতর হতে পারে। মোট ৩টি ডোজে এই টিকা গ্রহণ করতে হয়।

যেহেতু টিকাটি সকল বয়সীদের জন্য নয় এবং শর্ত সাপেক্ষে এই টিকা গ্রহণ করতে হয় তাই ডেংভ্যাক্সিয়া ভ্যাকসিন সেভাবে সার্বজনীন হয়ে উঠতে পারেনি। যুক্তরাষ্ট্রের বিশেষ কিছু এলাকা ছাড়া এর তেমন প্রয়োগ নেই। তবে আশা জাগাচ্ছে সম্প্রতি কয়েকটি দেশে ব্যবহারের অনুমোদন পাওয়া জাপানের ‘কিউডেঙ্গা’ টিকা।

কিউডেঙ্গা ভ্যাকসিন:

জাপানের টাকেদা ফার্মাসিউটিক্যাল থেকে উদ্ভাবিত কিউডেঙ্গা ভ্যাকসিন ডেঙ্গু পুরোপুরি ভাবে নির্মূল করতে না পারলেও ডেঙ্গুর লক্ষণগুলো প্রায় ৮০ শতাংশ পর্যন্ত প্রতিরোধ করতে সাহায্য করে। রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার পরিমাণ কমাতে পারে প্রায় ৯০ শতাংশ পর্যন্ত। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রিয়া,আইসল্যান্ড, ব্রাজিল, ইন্দোনেশিয়াসহ আরও কয়েকটি দেশ কিউডেঙ্গা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। চার বছর বয়স থেকে এই টিকা নেওয়া যায়, তিনমাসের ব্যবধানে দুই ডোজে এই টিকা গ্রহণ করতে হয়। কিউডেঙ্গা ভ্যাকসিন জীবনব্যাপি প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে বলে দাবী করছে টাকেদা ফার্মাসিউটিক্যাল।

তবে এখন পর্যন্ত বাংলাদেশে পাওয়া যাচ্ছেনা ডেঙ্গুর কোনোও ভ্যাকসিন। এশিয়ার ডেঙ্গু প্রবণ দেশ ইন্দোনেশিয়ায় কিউডেঙ্গা ভ্যাকসিনের ব্যবহার শুরু হয়েছে। আমাদের দেশের ডেঙ্গু পরিস্থিতির বিবেচনায় এই টিকা দেশে আসতে পারে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই টিকা দু’টি  ছাড়াও ভারতে ট্রায়ালে আছে আরও একটি টিকা।

Tags: ডেঙ্গু পরিস্থিতিডেঙ্গুর টিকা
Previous Post

মাত্র ৩৭ বছরেই চলে গেলেন কোরিয়ান অভিনেতা

Next Post

অভিষেক রাঙাতে পারেনি ফিলিপিন্স, ইতিহাস গড়া হয়নি সিনক্লেয়ারের

Next Post
ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, বাংলাদেশ ও ফিলিপিন্স দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেক রাঙাতে পারেনি ফিলিপিন্স, ইতিহাস গড়া হয়নি সিনক্লেয়ারের

নিরব ও শাকিব খান একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিশোর ‘খোঁচা’ পছন্দ হয়নি, ক্ষুব্ধ নিরব যা বললেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT