সর্বজনীন পেনশন স্কীম প্রণয়নের মধ্য দিয়ে কারো কাছে হাত পাততে হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন মানুষ সম্মানের সাথে বাঁচতে পারবে। সর্বজনীন পেনশন স্কীম এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক ও মানুষের সৃষ্টি, সব দুর্যোগের মধ্য দিয়েই বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে, এর কারণ দেশের মানুষ এই সরকারের সঙ্গে আছে।







