চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টাইটানিক’ হারাতে বসেছিলেন ডিক্যাপ্রিও!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 24, নভেম্বর 2022
in বিনোদন
A A
টাইটানিক সিনেমার দৃশ্য, ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট, নৌকায় বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেই ‘টাইটানিক’ দিয়ে পুরো বিশ্বে খ্যাতি পেয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, সেই ‘জ্যাক’ চরিত্রটিই হারাতে বসেছিলেন অভিনেতা। নির্মাতা জেমস ক্যামেরন সম্প্রতি জানিয়েছেন এই মজার তথ্য।

সম্প্রতি জিকিউ ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে জেমস ক্যামেরন বলেন, ‘আমার মনে আছে, লিওর সাথে মিটিং ছিল। এরপর লিওর স্ক্রিন টেস্ট। মিটিংটা মজার ছিল। আমি আমার কনফারেন্স রুমে বসে অভিনেতার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু চারপাশে তাকিয়ে দেখি অফিসের সব নারী সেখানে উপস্থিত। এক্সিকিউটিভ প্রডিউসার এসেছেন বুঝলাম, কিন্তু অ্যাকাউন্টেন্টের কাজ কী সেখানে! তারা সবাই আসলে লিওর সঙ্গে দেখা করতে এসেছিলেন। খুবই মজার ছিল বিষয়টা। তাদের দেখেই আমার উত্তর পেয়ে গিয়েছিলাম।’

নির্মাতা আরও বলেন, ‘লিওর সবার মন জয় করে নিয়েছিলেন প্রথম মিটিংয়েই। তবুও স্ক্রিন টেস্টের বিষয়টি থেকেই যায় কারণ নায়িকা কেট উইন্সলেটের সঙ্গে তার রসায়নের বিষয় থাকে।

টাইটানিকের ডুবন্ত নৌকার পাশে দাঁড়িয়ে থাকা চরিত্ররা. Channel i News - চ্যানেল আই নিউজ ক্যামেরন বলেন, “প্রথম মিটিং এর দুই দিন পরে লিও আসেন। ভিডিও রেকর্ডের ক্যামেরা সেট করে রেখেছিলাম। অভিনেতা জানতেন না যে তার স্ক্রিন টেস্ট হবে। তিনি ভেবেছিলেন নায়িকার সঙ্গে মিটিং-এর জন্য ডেকেছি তাকে। তাকে বললাম, ‘আমি পাশের রুমে থাকবো। কিছু সংলাপ লেখা থাকবে। সেগুলো পড়তে হবে।’ লিও বললেন, ‘আপনি বলতে চাইছেন আমাকে পড়তে হবে?’ আমি বললাম, ‘হ্যাঁ।’ লিও বললেন, ‘আমি পড়ি না।’ আমি তার সাথে হ্যান্ডশেক করে বললাম, ‘আসার জন্য ধন্যবাদ।'”

লিও তখন বুঝতে পারলেন যে স্ক্রিন টেস্টে সহযোগিতা না করলে তাকে ‘টাইটানিক’ হারাতে হবে। এরপর অভিনেতা বললেন, ‘আপনি বলতে চাইছেন আমি যদি না পড়ি তাহলে আমি চরিত্রটি পাব না?’। এরপর ক্যামেরন অভিনেতাকে বুঝিয়ে বলেন, ‘এই বড় সিনেমাটি তৈরি করতে আমার জীবনের দুটি বছর খরচ হবে। এর মাঝে আপনি হয়তো পাঁচটি কাজ করে ফেলবেন। আমাকে পোস্ট প্রোডাকশনের কাজ করতে হবে, সব সামলাতে হবে। তাহলে আমি কেন এই কাজে হেলাফেলা করবো? আমি চরিত্র নিয়ে ভুল সিদ্ধান্ত নিতে চাই না। তাই আপনি যদি না পড়েন, তাহলে চরিত্রটি পাবেন না।’

টাইটানিক সিনেমার দৃশ্য, ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট জলরাশিতে. Channel i News - চ্যানেল আই নিউজ পরে স্ক্রিন টেস্টে সহযোগিতা করেছিলেন লিও। ক্যামেরনের সব সংশয় কেটে যায় যখন পুরো দমে শুটিং শুরু হয়। লিও ‘জ্যাক’ চরিত্রের সাথে মিশে যায়। কেটের সঙ্গে তার রসায়নও মুগ্ধ করে দর্শকদের। রেকর্ড গড়ে ‘টাইটানিক।’ আয় করে নেয় ২.২ বিলিয়ন ডলার।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Tags: জেমস ক্যামেরনটাইটানিকলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

বিডিএফএ-চ্যানেল আই আন্তর্জাতিক খামারি উৎসব শুরু ৩ ডিসেম্বর

Next Post

শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দেশবাসীকে আহ্বান

Next Post
শহীদ ডা. মিলনের স্মৃতি স্মরণে দেশবাসীর শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দেশবাসীকে আহ্বান

অপু, বুবলী ও শাকিবের ছবি, ভার্চুয়াল দ্বন্দ্বের বিষয়বস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

অপু-বুবলীর ভার্চুয়াল দ্বন্দ্ব, মধ্যিখানে শাকিব!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT