চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যায় জানা যাবে কারা পাচ্ছেন অস্কার মনোনয়ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 অপরাহ্ন 23, জানুয়ারি 2024
in বিনোদন
A A
অস্কার মনোনয়নের জন্য সম্ভাব্য প্রার্থী অভিনেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঘোষণা করা হবে ৯৬ তম অস্কার আসরের চূড়ান্ত মনোনয়নের তালিকা। তালিকাটি প্রকাশ করা হবে অ্যা কাডেমির স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে।

২৩ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জানা যাবে কারা কারা লড়বেন এবার অস্কার জয়ের লড়াই। এবছর মোট ২৩ ক্যাটাগরিতে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।

৯৬ তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণার দায়িত্ব পেয়েছেন ‘ওপেনহাইমার’ তারকা জ্যাক কুয়েড। তার সঙ্গে থাকবেন জার্মান-আমেরিকান অভিনেত্রী জাসি বিটস।

হলিউডে এবারের মৌসুমে পুরস্কার অনুষ্ঠানগুলোর মনোনয়ন ও বিজয়ী তালিকায় আধিপত্য বজায় রেখে চলেছে ‘ওপেনহাইমার’। ফলে অস্কারে একই চিত্র দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ‘বার্বি’ও অনেকগুলো মনোনয়ন পাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ‘পুওর থিংস’, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ এবং ‘দ্য হোল্ডওভার’ মনোনয়ন পেতে পারে গুরুত্বপূর্ণ ক্যাটাগরিগুলোতে।

এছাড়াও আলোচনায় আছে ‘অ্যানাটমি অব ফল’, ‘মায়েস্ত্রো’, ‘দ্য জোন অব ইন্টারেস্ট’, ‘পাস্ট লাইভস’ এবং ‘অ্যামেরিকান ফিকশন’। তারকাদের মাঝে মনোনয়ন দৌড়ে আলোচনায় আছেন কিলিয়ান মারফি, এমা স্টোন, রবার্ট ডাউনি জুনিয়র, লিওনার্দো ডি ক্যাপ্রিও, ব্র্যাডলি কুপার এবং ডা’ভাইন জয়।

অস্কারের দুই ওয়েবসাইট (অস্কার ডটকম, অস্কারস ডট ওর্গ), অ্যাকাডেমির ডিজিটাল প্ল্যাটফর্ম (টিকটক, ইনস্টাগ্রাম ইউটিউব, ফেসবুক) এবং এবিসি টিভি চ্যানেলের ‘গুড মর্নিং আমেরিকা’, এবিসি নিউজ লাইভ এবং ডিজনি প্লাসে সরাসরি দেখানো হবে মনোনয়ন তালিকা ঘোষণার আয়োজন।

১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৬তম অস্কার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে। চতুর্থবারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমেরিকান টিভি তারকা জিমি কিমেল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: অস্কারএকাডেমিএমা স্টোনওপেনহেইমারকিলিয়ান মারফিলিড বিনোদন
Previous Post

সড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ৫

Next Post

মাগুরায় কাভার্ড ভ্যানের চাপায় শ্রমিক নিহত

Next Post
সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকের হাত ও রক্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় কাভার্ড ভ্যানের চাপায় শ্রমিক নিহত

শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার জন্য ছুটে চলছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধের সিদ্ধান্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ, যা জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT