চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো গম আমদানি শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 25, অক্টোবর 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি, বাংলাদেশ
A A
সোনালী গমের দানা ও শস্যের শাখা, কৃষি পণ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মত সরকারিভাবে গম আমদানি শুরু হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পানামার পতাকাবাহী ‘এমভি নর্স স্ট্রাইড’ নামে জাহাজটি ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে  চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র থেকে জিটুজি পদ্ধতির (সরকার থেকে সরকার) মাধ্যমে উচ্চ দামে এই গম কেনা হয়েছে বলে জানা গেছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা সমঝোতা স্মারকের আলোকে গম আমদানি করা হয়েছে। সরকারিভাবে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এই গম আমদানি করা হয়েছে।

এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। যার প্রথম চালান শনিবার এসেছে।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে বাড়তি শুল্কারোপের পর বাণিজ্য ঘাটতি কমাতে এ উদ্যোগ নেয়া হয়। এর জন্য আমদানি বাড়াতে খাদ্য অধিদপ্তর যুক্তরাষ্ট্রের কৃষি দফতরের সাথে চুক্তি করে। সেই চুক্তির ভিত্তিতে এই গম আমদানি করা হলো।

প্রতি টন গম কেনা হচ্ছে ৩০২ ডলারে। এই সময় অন্য দেশ থেকে যে গম কেনা হচ্ছে তার দাম পড়ছে ২৭৬ ডলার। অর্থাৎ উচ্চ মূল্যে কেনা হচ্ছে গম।

৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রামে এবং ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

গমের নমুনা পরীক্ষার কার্যক্রম  ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে  দ্রুত গম খালাস করা হবে।

Tags: গম আমদানিযুক্তরাষ্ট্র
Previous Post

ট্রাম্পের এশিয়া সফর: থাকবে সম্মেলন, বৈঠক ও চুক্তি

Next Post

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জাতির সামনে উপস্থাপনের দাবি এনসিপির

Next Post
নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, microphones ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জাতির সামনে উপস্থাপনের দাবি এনসিপির

প্রথমার্ধে ওয়েস্টহ্যাম ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৫২ বছরে এতো বাজে মৌসুম শুরু করেনি ওয়েস্টহ্যাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT