চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, ধর্ম ও জীবন
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হয়। সাধারণত রমজান, আগের বছরের তুলনায় ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। এর মূল কারণ হলো ইসলামিক হিজরি সন চন্দ্র ক্যালেন্ডারের উপর ভিত্তি করে নির্ধারিত হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানান আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনের তথ্য মতে, ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার সম্পূর্ণভাবে চাঁদের গতিপথ অনুসরণ করে। এই ক্যালেন্ডারে প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। ফলে একটি চন্দ্র বছরে মোট প্রায় ৩৫৪ দিনের, যা সৌর বছরের (প্রায় ৩৬৫ দিন) তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন ছোট।

বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষ উত্তর গোলার্ধে বসবাস করে। এ অঞ্চলে এ বছর রোজার সময় কিছুটা কম হবে এবং ২০৩১ সাল পর্যন্ত ধীরে ধীরে রোজার সময় কমতে থাকবে। কারণ ওই সময়ে রমজান, শীতকালীন বছরের সবচেয়ে ছোট দিনের সময়ের সঙ্গে মিলিত হবে।

অন্যদিকে নিরক্ষরেখার দক্ষিণে বসবাসকারী মুসলমানদের ক্ষেত্রে রোজার সময় গত বছরের তুলনায় কিছুটা দীর্ঘ হবে। কারণ সেখানে ঋতুচক্র উত্তর গোলার্ধের বিপরীত।

চন্দ্র বছর সৌর বছরের তুলনায় প্রায় ১১ দিন ছোট হওয়ায় দীর্ঘমেয়াদে রমজান সব ঋতুতে ঘুরে আসে। এ ধারাবাহিকতায় ২০৩০ সালে দু’বার রমজান পালিত হবে বলে জ্যোতির্বিদরা জানিয়েছেন—প্রথমটি শুরু হবে ৫ জানুয়ারি এবং দ্বিতীয়টি ২৬ ডিসেম্বর।

ধর্মীয় বিশেষজ্ঞরা জানান, চাঁদ দেখা সাপেক্ষে রমজানের শুরু নির্ধারিত হলেও ক্যালেন্ডারগত এই বৈশিষ্ট্যের কারণেই প্রতি বছর রমজান ভিন্ন তারিখে পালিত হয়।

Tags: পবিত্র রমজান মাসহিজরি ক্যালেন্ডার
Previous Post

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

Next Post

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

Next Post
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT