চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 পূর্বাহ্ন 12, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার হুমকির কারণে তুরস্কের আঙ্কারা থেকে গোপনে খাবারের গাড়িতে লুকিয়ে বিমান পরিবর্তনের ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বুধবার (১২ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনী। তাদের নির্দেশনা অনুযায়ীই কাজ করেছি। তারা আমাকে অন্য একটি বিমানে যেতে বলেছিল, তাই আমি তাই করেছি। নিরাপত্তার দিক থেকে নতুন বিমানটিও বেশ নিরাপদ ছিল।

ইরানের হুমকির ধরন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি এই বিষয়ে বিস্তারিত জানতে চাননি। কারণ, তিনি নিয়মিতই বিভিন্ন ধরনের হুমকি পেয়ে থাকেন। নিজেকে একজন ‘গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট’ উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ছয় বছরের শাসনামলে অসাধারণ কাজ করার কারণে তার বিরুদ্ধে হুমকিও বেশি। তবে এসব হুমকি নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও জানান ট্রাম্প। ‘যা হওয়ার হবে’ এটাই তার মনোভাব।

ইরানের সঙ্গে বর্তমান উত্তেজনা নিয়েও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ইরানকে তিনি বিন্দুমাত্র বিশ্বাস করেন না, কারণ দেশটি বারবার মিথ্যা বলেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়েও ট্রাম্প দাবি করেন, বর্তমানে এর ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। ইরান কোনো পদক্ষেপ নিলে তার কঠোর প্রতিক্রিয়া হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করা ইরান এখন আগের মতো শক্তি প্রদর্শনের অবস্থানে নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৮ জুলাই তুরস্কের আঙ্কারা বিমানবন্দরে ক্যামেরার সামনে পুরোনো এয়ার ফোর্স ওয়ানে ওঠেন ট্রাম্প। তবে কিছুক্ষণ পর তাকে গোপনে বিমানবন্দরের একটি খাবারের গাড়িতে লুকিয়ে অপেক্ষাকৃত ছোট সামরিক বিমানে নিয়ে যাওয়া হয়।

বিষয়টির সঙ্গে পরিচিত এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে লক্ষ্য করে ইরান-সংশ্লিষ্ট একটি বিশ্বাসযোগ্য হুমকি পাওয়ার পরই এই গোপন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

Tags: ডোনাল্ড ট্রাম্প
Previous Post

সচিব পদে রদবদল

Next Post

ভারতে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা প্রথম টেস্টের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিলো অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT