চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযান ও ইন্টারনেট পরিস্থিতি নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 30, জুলাই 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতির বিষয়টি উঠে আসলে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া পরিষেবাগুলোর বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

গতকাল (২৯ জুলাই) সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একজন সাংবাদিক প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে কথা বলেন ডিপার্টমেন্টের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, গুলি করছে, পুলিশ হেফাজতে আন্দোলনের নেতাদের বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে এবং গণমাধ্যমে তা প্রচার করা হয়েছে, এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে কীভাবে মূল্যায়ন করবেন?

জবাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উপপ্রধান মুখপাত্র বলেন, বাংলাদেশের সাথে সম্পর্কিত, সরকারী এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই আমরা বর্তমান পরিস্থিতির একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার জন্য আমরা আমাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছি।

ইন্টারনেট ও যোগাযোগ পরিস্থিতি নিয়ে বেদান্ত প্যাটেল বলেন, আমরা সারা বাংলাদেশে টেলিযোগাযোগ পুনরুদ্ধারের বিষয়ে সচেতন, কিন্তু আমরা ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া পরিষেবাগুলোতে জনসাধারণের সম্পূর্ণ এবং নিরবচ্ছিন্ন অ্যাক্সেসের জন্য আহ্বান জানাচ্ছি। যাতে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বাংলাদেশের নাগরিকরা গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পায়।

কোটা আন্দোলন পরিস্থিতি নিয়ে ওই সাংবাদিকের আরেকটি প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চায় তাদের সকল প্রচেষ্টাকে আমরা অবশ্যই সমর্থন করি।

Tags: বেদান্ত প্যাটেলমার্কিন স্টেট ডিপার্টমেন্টযুক্তরাষ্ট্র
Previous Post

৬ সমন্বয়কসহ ডিবিতে আটক সবার নিঃশর্ত মুক্তিসহ ১১ দফা দাবি

Next Post

অসুস্থ মাকে এশিয়া কাপ উৎসর্গ লঙ্কান অধিনায়কের

Next Post
লঙ্কান ক্রিকেটার মা-কে জড়িয়ে ধরে শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অসুস্থ মাকে এশিয়া কাপ উৎসর্গ লঙ্কান অধিনায়কের

দুই মহিলার ছবি, একজন কাঁদছেন অন্যজন কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে তাপসীকে দ্বিতীয় জয়া বচ্চন বলা হয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT