চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নব-নির্বাচিত রাষ্ট্রপতি প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 13, মার্চ 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদদের সাক্ষাৎকার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে দলীয় মনোনয়নে বেছে নেওয়ার কারণ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ‘তিনি (সাহাবুদ্দিন) একজন পোড় খাওয়া মানুষ, একজন মুক্তিযোদ্ধা। তার মধ্যে দায়িত্ববোধ, রাজনৈতিক সচেতনতা, দেশপ্রেম ও ব্যক্তিত্ব আছে। আমি বিশ্বাস করি, তার সব সময় এ প্রচেষ্টা থাকবে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হয়। 

সোমবার বিকালে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি ৫ : সম্ভাবনা থেকে সমৃদ্ধি) পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিয়ে কাতার থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী নব-নির্বাচিত রাষ্ট্রপতির অতীত ইতিহাস তুলে ধরে বলেন: পঁচাত্তরের পরে জিয়াউর রহমান তাকে গ্রেপ্তার করে ডাণ্ডাবেড়ি দিয়ে রেখেছিলেন। কারণ তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলেন। এই ধরনের জীবনের ঘাত-প্রতিঘাতের মধ্য থেকেই তিনি উঠে এসেছেন। কখনও নামটাম তেমন একটা প্রচার করতে পারেননি এবং তা চাননি। দীর্ঘদিন তিনি জুডিশিয়াল সার্ভিসে চাকরি করেছেন। পরে বিএনপির সময় চাকরি ছাড়তে বাধ্যও হয়েছেন।

তিনি আরও বলে: আমরা চাইব যেন অবাধ সুষ্ঠু নির্বাচন হয়। তারও (মোঃ সাহাবুদ্দিন) সবসময় এই প্রচেষ্টাই থাকবে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। কারণ গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি।

গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের সংগ্রাম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন: সারাজীবন মিলিটারি ডিক্টেটরদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আইয়ুব খান, ইয়াহিয়া খান, এরশাদ, জিয়া, এরপর আবার আর্মি ব্যাক সরকার অথবা আর্মি অফিসারের স্ত্রীর সরকার। এরকম বহু জিনিস আমরা দেখেছি। এরকম দেখতে দেখতে ২০০৯ সাল থেকে জনগণের সক্ষমতা জনগণের হাতে দিতে পেরেছি।

১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মোঃ সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। নব-নির্বাচিত রাষ্ট্রপতি ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে কাতার সফরের সারসংক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৪ মার্চ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি ৫ : সম্ভাবনা থেকে সমৃদ্ধি) পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতার সফর করেন প্রধানমন্ত্রী। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন ইভেন্টে তিনি অংশ নেন।

এর মধ্যে ৫ মার্চ জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর স্মুথ অ্যান্ড সাসটেইনেবল গ্র্যাজুয়েশন : মার্চিং টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তাদের সামনে পাঁচ দফা সুপারিশ তুলে ধরেন তিনি।

৬ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

৭ মার্চ ‘আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক একীভূতকরণে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন তিনি।

গত ৮ মার্চ বিকাল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী দেশে ফেরেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি-১২৬) তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Tags: প্রধানমন্ত্রীমো. সাহাবুদ্দিনরাষ্ট্রপতিশেখ হাসিনা
Previous Post

রমজানে মানুষের যেন কষ্ট না হয় সেই ব্যবস্থা আমরা করেছি: প্রধানমন্ত্রী

Next Post

পোষা প্রাণীদের ফাইভ স্টার হোটেল

Next Post
চ্যানেল আই অনলাইন: পোষা প্রাণীদের ফাইট স্টার হোটেল. Channel i News - চ্যানেল আই নিউজ

পোষা প্রাণীদের ফাইভ স্টার হোটেল

বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩-এ বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওষুধের কাঁচামাল রপ্তানিতে ২০-৩০ বিলিয়ন ডলার রপ্তানি আয় করা সম্ভব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT