চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন নিয়ে যেসব চ্যালেঞ্জ দেখছেন নতুন সিইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 24, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নির্বাচন নিয়ে নতুন সিইসির চ্যালেঞ্জের ছবি, ব্যক্তির মুখাবয়ব স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পেয়েছি। জাতির ক্রান্তিলগ্নে আমাদের দায়িত্ব আরও গুরুত্ব বাড়িয়েছে। দায়িত্ব পালনের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ করবো। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার সেটি করবো। এসব করতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলেও জানান তিনি।

রোববার (২৪ নভেম্বর) সিইসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংশ্লিষ্ট কমিশনের সুপারিশ পেলে, সেইসাথে সব প্রস্তুতি সম্পন্ন হলেই নির্বাচনের সময় ঘোষণা করা হবে। নির্বাচন সংশ্লিষ্ট জরুরি সংস্কারগুলো শেষেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের জোটভুক্ত দলগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, দেখি কি ফয়সালা হয়। সেটা দেখে সিদ্ধান্ত নেবো।

নতুন সিইসি বলেন, রাজনৈতিকভাবে কমিশনকে প্রভাবিত করা, ভোট ডাকাতির মত আরও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, সেটা করবো। মানুষকে ভোটের প্রতি আগ্রহ ফেরাতে কাজ করতে হবে, সেক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা রাখতে হবে।

সিইসি বলেন, ভুল হতেই পারে, তবে জেনেশুনে ভুল করবো না। অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করবো। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করাই কমিশনের প্রধান চ্যালেঞ্জ। এমন পরিবেশ সৃষ্টি করা হবে, যেন ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। একতরফা ভোট দেখতে চাই না। শতভাগ নিরপেক্ষ নির্বাচনের চেষ্টা করবো।

তিনি আরও বলেন, ডামি নির্বাচন, রাতের ভোট এসব মোকাবিলা করার জন্য আমাদের নিয়োগ দেয়া হয়েছে। এই সরকারের কোন এজেন্ডা নেই। ডক্টর ইউনূস সুষ্ঠু নির্বাচন চান। সরকারের কোন চাপ নেই আমাদের ওপর।

Tags: নির্বাচনপ্রধান নির্বাচন কমিশনারসিইসি
Previous Post

শাকিবের ‘বরবাদ’ সিনেমার আইটেম গানে নুসরাত

Next Post

কোন ধর্ম পালন করেন গৌরি-শাহরুখ খানের পুত্র?

Next Post
গৌরি-শাহরুখ খানের পুত্রের ছবি, এক তরুণ ও এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন ধর্ম পালন করেন গৌরি-শাহরুখ খানের পুত্র?

বান্দরবানে সেনা অভিযানে নিহত কেএনএফ সদস্যদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে সেনা অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT