চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা’ বন্ধের হুঁশিয়ারি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 28, মার্চ 2026
in - টপ লিড নিউজ, স্বাস্থ্য
A A

বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ন্যূনতম মানদণ্ড না মানলে কোনো প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না। ‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা’ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ শনিবার দুপুরে সচিবালয়ে নিজের দপ্তরে বেসরকারি মেডিকেল কলেজসংক্রান্ত বিভিন্ন ফাইল পর্যালোচনা শেষে এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ডা. এম এ মুহিত বলেন, কিছু মেডিকেল কলেজ দীর্ঘদিন ধরে নীতিমালা উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের বদলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো পরিচালিত হচ্ছে। অনেক প্রতিষ্ঠানের নিজস্ব জমি নেই, প্রয়োজনীয় দলিলপত্রও নেই। এমনকি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়াই কিছু প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

প্রতিমন্ত্রী বলেন, অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত হাসপাতাল ও রোগী নেই। এতে শিক্ষার্থীরা যথাযথ প্রশিক্ষণ পাচ্ছে না। ‘এভাবে প্রশিক্ষণহীন চিকিৎসক তৈরি হলে তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে,’ বলেন তিনি।

তিনি জানান, প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজকে নির্ধারিত ন্যূনতম মান বজায় রাখতে হবে। পর্যাপ্ত জনবল, হাসপাতাল ও রোগী ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ থাকবে না।

বর্তমান সরকারকে ‘অনিয়ম থেকে নিয়মের বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভুয়া ক্লিনিক ও নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির প্রবণতাও বন্ধ করা হবে।

এ বিষয়ে জনসমর্থন কামনা করে তিনি বলেন, জনস্বার্থে এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং জনগণের সহযোগিতা থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

Tags: অনিয়মএম এ মু‌হিতচিকিৎসা শিক্ষাজনস্বাস্থ্যবাংলাদেশ সরকারস্বাস্থ্য খাতস্বাস্থ্য প্রতিমন্ত্রী
Previous Post

হরমুজের তিন দ্বীপ দখলের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

Next Post

ভিসা পেলেই যুক্তরাষ্ট্র ভ্রমণ নিশ্চিত নয়: দূতাবাস

Next Post
যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছে আকাশে, শান্ত ও পরিষ্কার আবহাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিসা পেলেই যুক্তরাষ্ট্র ভ্রমণ নিশ্চিত নয়: দূতাবাস

স্টকহোমে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT