চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দমকা হাওয়া ও বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 24, মার্চ 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
দমকা হাওয়া ও বৃষ্টির মধ্যে দুই ব্যক্তি ছাতা ধরে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীসহ দেশের ৫ বিভাগে দমকা হাওয়া, বৃষ্টিসহ বজ্রপাত বৃষ্টি হতে পারে। সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে।

রোববার (২৪ মার্চ) আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

দিনে তাপমাত্রা বৃদ্ধি পেলে রাতে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তোরিফ নেওয়াজ কবির। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

সোমবার (২৫ মার্চ) সকাল ৯টা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সারাদিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পাবে এবং রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ৬৩ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফ এবং মংলায় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে হয়েছে নিকলিতে ১৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৯৬ শতাংশ।
ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬ টা ১১ মিনিটে।
সোমবার সূর্যোদয় হবে: ভোর ৫টা ৫৭ মিনিটে।

Tags: আবহাওয়াবৃষ্টিসারাদেশ
Previous Post

প্রথমবার কন্যার মুখ দেখালেন আতিফ আসলাম

Next Post

সড়ক পরিবহন শ্রমিক সংগঠনগুলোকে তহবিলের চাঁদা অফিসভিত্তিক করার আহ্বান

Next Post
ঢাকার বাস টার্মিনালে বিভিন্ন বাসের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক পরিবহন শ্রমিক সংগঠনগুলোকে তহবিলের চাঁদা অফিসভিত্তিক করার আহ্বান

আটক ব্যক্তিকে পুলিশের নিরাপত্তায় আদালত ভবনে নিয়ে যাওয়া হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অবন্তিকার আত্মহত্যা মামলায় সহপাঠী আম্মানের জা‌মিন নামঞ্জুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT