চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের শিকার শিশুকে সিএমএইচে দেখতে গিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 09, মার্চ 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুর চিকিৎসা দেখতে সিএমএইচে যান. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির চিকিৎসার খোঁজ নিতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৯ মার্চ) সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত সিএমএইচে গিয়ে তিনি শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং এজাহারভুক্ত চার আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। এ পর্যন্ত ঘটে যাওয়া নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলোর দ্রুত তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও দেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। নারীরা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে চলাফেরা ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করা হবে। যারা তাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদের আইনের আওতায় আনা হবে। এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সমাজের সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেবে। অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে উচ্চতর শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

Tags: লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজসম্মিলিত সামরিক হাসপাতালস্বরাষ্ট্র উপদেষ্টা
Previous Post

ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের সর্বোচ্চ নেতা

Next Post

জুলাই-আগস্ট গণহত্যা: ৯ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ

Next Post
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাইনবোর্ড বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই-আগস্ট গণহত্যা: ৯ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ঝুপড়ি ঘর ও একটি বড় গাছ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের সহায়তায় এ বছর প্রয়োজন ৮১ মিলিয়ন ডলার: ডব্লিউএফপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT