চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ শর্তে বিশ্বব্যাংকের ২ বিলিয়ন ডলার ঋণ, যা বললেন অর্থ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
বিশ্বব্যাংকের লোগো সহ অফিস ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক থেকে ঋণ পেতে হলে শর্ত প্রযোজ্য। তবে বিশ্বব্যাংক এমন কোনো শর্ত দেবে না, যা বাস্তবায়ন অযোগ্য।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংক মিশনের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। বিশ্বব্যাংক থেকে আর্থিক খাত সংস্কার এবং বাজেট সহায়তা বাবদ ২ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ।

বিষয়টি নিয়ে দর কষাকষি করতে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ভেরজিসের নেতৃত্বে একটি মিশন ঢাকা সফর করছেন। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের সংগে বৈঠকে ১ বিলিয়ন ডলার ঋণ প্রস্তাব চূড়ান্ত হয়েছে।

এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে ৭৫০ মিলিয়ন ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে তিনটি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা, নতুন গঠিত টাস্তফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে।

 

Tags: অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদঋণবিশ্বব্যাংক
Previous Post

আবারও কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Next Post

২৬ সেপ্টেম্বর কী ঘটবে, কেন এত আলোচনা?

Next Post
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইকনসমূহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ সেপ্টেম্বর কী ঘটবে, কেন এত আলোচনা?

নষ্ট হওয়া জাতীয় পরিচয়পত্রের ছবি, বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করা কঠিন. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে নারী শ্রমিকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT