চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় শো স্থগিতে হতাশ, যা বললেন পাকিস্তানি শিল্পী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 12, এপ্রিল 2025
in বিনোদন
A A
পাকিস্তানি শিল্পীর শো স্থগিতের প্রতিবাদে ক্ষুব্ধ দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় আয়োজিত ‘মেলোডি আনলিশড’ কনসার্টে গাইতে এসেছিলেন বলিউডের ‘আওয়ারাপান’ সিনেমায় ‘তো ফির আও’ ও ‘তেরা মেরা রিশতা’ গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া পাকিস্তানিত শিল্পী মুস্তাফা জাহিদ! কিন্তু কনসার্ট শুরুর মাত্র ঘণ্টা খানেক আগে তিনি জানতে পারেন, নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি বাতিল ঘোষণা করেছে আয়োজকরা!

আয়োজক প্রতিষ্ঠান ‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’ এক ফেসবুক পোস্টে শুক্রবার বিকেলে জানায়, শুক্রবারের কনসার্টটি স্থগিত করা হয়েছে। কিন্তু ততক্ষণে নির্দিষ্ট ভেন্যুতে দর্শক সমাগম বাড়তে শুরু করে! আয়োজকদের এমন অবব্যস্থাপনাকে দেশে কনসার্ট আয়োজনের জন্য দুঃখজনক অধ্যায় বলছেন সংগীত সংশ্লিষ্টরা।

এই কনসার্টের মধ্যমণি পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ হলেও ঢাকার একাধিক সংগীতশিল্পী ছিলেন লাইনআপে। এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোরের অংশ নেওয়ার কথা ছিল। তারা আয়োজকদেরকে প্রতারক বলছেন!

ব্যান্ড লেভেল ফাইভ এক বিবৃতিতে জানায়,“আমাদের ভক্তদের দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে “মেলোডি আনলিশড’ শোটি— চরম অব্যবস্থাপনা ও আয়োজক প্রতিষ্ঠানের অপ্রত্যাশিত অপেশাদার আচরণের কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও, তারা শিল্পী ও ভেন্ডরদের সময়মতো অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে, যথাযথ কোনো যোগাযোগ রক্ষা করেনি, এবং শেষ পর্যন্ত দর্শকদের সঙ্গে প্রতারণা করেছে।”

সবার কাছে দুঃখ প্রকাশ করে ব্যান্ড এর বিবৃতিতে বলা হয়,“এই ধরনের দায়িত্বহীন আয়োজকের কারণে যারা ভুক্তভোগী হয়েছেন, তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা সবসময়ই মানসম্পন্ন অভিজ্ঞতা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। আপনাদের সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।”

এদিকে কনসার্টের ঘোষণা দেয়ার সময় আয়োজকরা ভেন্যু হিসেবে আর্মি স্টেডিয়ামের কথা বলেন। টিকেটও বিক্রি শুরু করেন তারা। পরবর্তীতে কোনো ঘোষণা ছাড়াই ফেসবুক ইভেন্টে দেখা যায় কনসার্টের ভেন্যু বদলে ‘বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র’ করা হয়েছে। এদিকে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন নামে শুক্রবার (১১ এপ্রিল) কোনো বুকিং ছিল না।

শত শত দর্শক কনসার্টের টিকেট কিনেছিলেন। এখন টিকেটের টাকা ফেরত পেতে আয়োজকদের ফোনে পাচ্ছেন না বলেও অভিযোগ। শুধু তাই নয়, কনসার্ট স্থগিত হওয়ার পর যারা টিকেট কিনেছেন, তাদের টাকা ফিরিয়ে দেয়া হবে কিনা, এ নিয়েও কোনো কথা বলেননি আয়োজকরা। তাদের ফেসবুক পেজ ও ইভেন্টে আয়োজকদের উদ্দেশে অনেককেই নানান কথা বলছেন।

অনেকেই বলছেন, বিদেশি শিল্পী এনে আয়োজকরা যে লজ্জাজনক পরিস্থিতি তৈরী করলেন, এটা দেশের কনসার্ট আয়োজকদের জন্য মোটেও ভালো নজির নয়। পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদও ফেসবুকে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় দেয়া সেই বিবৃতিতে মুস্তাফা লিখেন,“আমার হৃদয় ভেঙে যাচ্ছে এই দুঃসংবাদটা আপনাদের জানাতে… আয়োজকদের পক্ষ থেকে সদ্য জানানো হয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে আজ রাতের ঢাকা শো বাতিল করা হয়েছে।”

এরপরেই ভক্তদের উদ্দেশে তিনি বলেন,“যেসব ভক্ত টিকিট কিনেছেন, আপনাদের সবাইকে জানাতে চাই—আমরা গতরাতে (বৃহস্পতিবার) ঢাকায় পৌঁছেছি, কিছু প্রতিভাবান স্থানীয় সংগীতশিল্পীর সঙ্গে রাতভর রিহার্সাল করেছি, আর আপনাদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলাম। আয়োজকদের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ সত্ত্বেও, আমরা এসেছিলাম—শুধু আপনাদের হতাশ না করতে। কিন্তু এই সিদ্ধান্ত আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে ছিল, এবং আমরা ঠিক আপনাদের মতোই হতাশ।”

Tags: কনসার্টপাকিস্তানি শিল্পীমুস্তাফা জাহিদলিড বিনোদন
Previous Post

কানাডার নির্বাচন: বাংলাদেশি অভিবাসীদের সহযোগিতার আশ্বাস

Next Post

আগুনে পুড়ল শোভাযাত্রার মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’

Next Post
শোভাযাত্রার মোটিফে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধ্বংসপ্রাপ্ত কাঠামো ও পুড়ে যাওয়া অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুনে পুড়ল শোভাযাত্রার মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’

খণ্ড খণ্ড স্মৃতি বই এর কাভার ছবি, বাংলা ভাষায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

খণ্ড খণ্ড স্মৃতি: একটি মূল্যবান দলিলগ্রন্থের প্রতিচ্ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT