চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে ফেসবুক পোস্টে যা জানালেন তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 20, নভেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
তারেক রহমানের জন্মদিনে তিনজন ব্যক্তি হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশের নারী নিরাপত্তা ও ডিজিটাল যুগের চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। এদিকে গত বছরের মতো এবারও তার জন্মদিনে কোনো ধরনের আনুষ্ঠানিকতা, কেক কাটা বা উৎসব না করার নির্দেশনা দিয়েছে বিএনপি।

আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার তারেক রহমান তার ফেসবুক পোস্টে বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ আজ বিশ্ব ও বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রকে বদলে দিয়েছে। তিনি উল্লেখ করেন, তার ও তার স্ত্রীর সন্তান যে পৃথিবীতে বেড়ে উঠছে, তা তাদের শৈশবের পৃথিবী থেকে সম্পূর্ণ ভিন্ন। এই পরিবর্তনে যেমন সুযোগ তৈরি হয়েছে, তেমনি উদ্বেগও বাড়ছে। বিশেষ করে নারীদের প্রতি অনলাইন ও অফলাইনে বাড়তে থাকা সহিংসতা ও হয়রানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, বাংলাদেশ তখনই এগিয়ে যাবে, যখন নারী সমাজ ভয়মুক্তভাবে এগিয়ে যেতে পারবে।

পোস্টে তিনি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি জরুরি অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনার কথা জানান। এর মধ্যে রয়েছে দ্রুত সহায়তামূলক জাতীয় অনলাইন সেফটি সিস্টেম, জনজীবনে সক্রিয় নারীদের জন্য সুরক্ষা প্রোটোকল, শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা শিক্ষা, কমিউনিটি পর্যায়ে সহিংসতা প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন এবং নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ। তিনি বলেন, বাংলাদেশ তখনই অপ্রতিরোধ্য হবে, যখন নারী সমাজ নিরাপদ, সমর্থিত ও ক্ষমতায়িত হবে।

এদিকে গত মঙ্গলবার দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জন্মদিনে কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান, কেক কাটা, পোস্টার বা ব্যানার লাগানো যাবে না। ২০০৮ সালের সেপ্টেম্বরে জরুরি অবস্থার মধ্যে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান এবং এর পর থেকে সেখানেই অবস্থান করছেন। খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর থেকে যুক্তরাজ্য থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ভার্চুয়ালি তিনি দলের কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে আসছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকা অনুযায়ী বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে লড়বেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

Tags: জন্মদিনতারেক রহমান
Previous Post

চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত আদানির দুই ইউনিট

Next Post

অজিত দোভালের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অজিত দোভালের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক

গাজায় ইসরায়েলি হামলায় আহত ও নিহতের খবরের জন্য মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ২৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT