চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাতকারে ভারতকে যা বললেন উপদেষ্টা সাখাওয়াত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 অপরাহ্ন 17, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
উপদেষ্টা সাখাওয়াতের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে দেওয়া ৪৫ মিনিটের সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্র এবং বর্তমানে পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন বলেছেন: ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে সারা বাংলাদেশে এবং বিশেষ করে ঢাকায় প্রাণঘাতী সংঘর্ষে এক হাজারেরও বেশি মানুষ মারা গেছে।

গতকাল (১৬ আগস্ট) শুক্রবার টেলিফোনের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজকে দেওয়া ৪৫ মিনিটের একটি ফ্রি-হুইলিং একটি সাক্ষাৎকারে ৭৬ বছর বয়সী এম সাখাওয়াত হোসেন বলেন: ঢাকা এবং অন্যান্য জেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুলিশ বাহিনীর প্রাণঘাতী অস্ত্রে গুলিবিদ্ধ জনতার বেশিরভাগই ছাত্র এবং যুবক।

ভারত সরকারের প্রতি আমার বার্তা: আপনারা কি ঢাকায় বন্ধুত্বপূর্ণ না শত্রু সরকার চান? কারণ যে দেশ পরাশক্তি হতে চায়, সেই দেশের বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। আমরা কেউ টুকরো টুকরো গ্যাং নই। – এম সাখাওয়াত হোসেন

দায়িত্ব গ্রহণের পর এই বিষয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন জানিয়ে তিনি বলেন: পুলিশ সদস্যদের শান্ত করতে টানা ৫ ঘণ্টা তাদের সঙ্গে আলোচনা করতে হয়েছে। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম শেখ হাসিনার শাসনামলে তারা কাদেরকে হত্যা করেছে ও কার নির্দেশে হত্যা করেছে। অফিসারদের অনেকেই তখন কান্নায় ভেঙে পড়েন। তারা অনুশোচনায় ভুগছেন এবং অপরাধবোধের অংশ হিসেবে তাদের কেউ কেউ আমার পা ধরেন এবং আমাকে আলিঙ্গন করেন।

পুলিশ বাহিনীকে কীভাবে পরিচালনা করা হবে সেটি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন ঠিক করবে জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন: এটি একটি কঠিন কাজ। তবে বেশ কিছু অফিসারকে এরইমধ্যে চিহ্নিত করা হয়েছে। এই কর্মকর্তারা মাদক ব্যবসায় লিপ্ত, এছাড়াও বদলি-পোস্টিং র‌্যাকেট চালিয়ে বিপুল অর্থ উপার্জন করতেন। তদন্ত শেষ হলে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।

ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অদেখা ষড়যন্ত্রকারী এবং শত্রুদের দ্বারা পরিবেষ্টিত উল্লেখ করে বর্তমান পাট ও বস্ত্র উপদেষ্টা বলেন: ভারত সরকারের প্রতি আমার বার্তা- আপনারা কি ঢাকায় বন্ধুত্বপূর্ণ না শত্রু সরকার চান? কারণ যে দেশ পরাশক্তি হতে চায়, সেই দেশের বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। আমরা কেউ টুকরো টুকরো গ্যাং নই।

Tags: উপদেষ্টাএম সাখাওয়াত হোসেন
Previous Post

আবদার না মানায় ভক্তের সঙ্গে সাইফের হাতাহাতি!

Next Post

মোদির ১৭৩ বক্তৃতার ১১০টিতেই মুসলিম বিদ্বেষ

Next Post
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে বিজেপির লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মোদির ১৭৩ বক্তৃতার ১১০টিতেই মুসলিম বিদ্বেষ

কার্টুনের প্রদর্শনী যেখানে দর্শকরা দেখছেন বিভিন্ন কার্টুন আর্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

দৃকে চলছে 'কার্টুনে বিদ্রোহ' প্রদর্শনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT