চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসম্মুখে যা বললেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 পূর্বাহ্ন 28, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার ভক্তপুরের গুন্ডুতে ইউএমএলের যুব শাখার 'যুব সংঘ নেপাল' আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাবেক প্রধানমন্ত্রী কেপি অলি (মাঝে)। ছবিতে আরও রয়েছেন ইউএমএল নেতা মহেশ বাসনেট (বামে) এবং অলির স্ত্রী রাধিকা শাক্য। ছবি: সংগৃহীত

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জানিয়েছেন, তিনি দেশ ছেড়ে পালাবেন না এবং বর্তমান সরকারকে ক্ষমতা হস্তান্তর করে নেপাল ত্যাগ করবেন না।

সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভক্তপুরের গুণ্ডুতে দলীয় যুব সংগঠনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আপনারা কি ভাবছেন, আমরা দেশ ছেড়ে পালাব, এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ তুলে দেব?

সরকারি বাসভবন বালুওয়াতার ত্যাগ করার ১৮ দিন পর প্রথমবারের মতো জনসম্মুখে এসে তিনি দাবি করেন, তার দলই দেশকে পুনরায় সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনবে এবং শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করবে। অলি ৯ দিন সেনা নিরাপত্তায় থাকার পর গত ১৮ সেপ্টেম্বর গুণ্ডুতে ভাড়া বাসায় ওঠেন। এর আগে ৯ সেপ্টেম্বর তার ব্যক্তিগত বাড়ি (ভক্তপুরের বালকটে) বিক্ষোভকারীরা পুড়িয়ে দেয়।

অলি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নয় বরং ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, আমি কোনো ষড়যন্ত্রে যুক্ত নই। সাহস থাকলে আমার দেওয়া নির্দেশনাগুলো প্রকাশ করুন। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে আমি কী বলেছিলাম, তা জনসমক্ষে আনুন।

তিনি আরও অভিযোগ করেন, নতুন বাসার অবস্থান ফাঁস হওয়ার পর হামলার হুমকি থাকলেও সরকার তাকে নিরাপত্তা দিচ্ছে না।

সামাজিক মাধ্যমে বলা হচ্ছে, অলির নতুন বাড়ি খুঁজে বের করি, তারপর হামলা চালাই।’ সরকার কী করছে? শুধু দেখছে- মন্তব্য করেন তিনি।

এছাড়া সরকার তার পাসপোর্টসহ বিশেষ সুবিধা বাতিলের পদক্ষেপ নিচ্ছে বলে তিনি সমালোচনা করেন। এর মধ্যে রয়েছেন নেপালি কংগ্রেস সভাপতি শেরবাহাদুর দেউবা, আরজু রানা দেউবা, রমেশ লেখক ও দীপক খড়কা প্রমুখ, যারা অলির মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছিলেন।

অলি বলেন, সরকার এখন আমার সুযোগ-সুবিধা প্রত্যাহার, পাসপোর্ট জব্দ ও মামলা দেওয়ার কথা বলছে। তারা দেশকে অনিরাপত্তার দিকে ঠেলে দিচ্ছে—নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কি তাদের নয়?

উল্লেখ্য, জেন জেড আন্দোলনের দ্বিতীয় দিনেই তার সরকার পতিত হয়। আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগ করে বহু মানুষের প্রাণহানি ঘটায় তৎকালীন প্রধানমন্ত্রী অলি ও স্বরাষ্ট্রমন্ত্রী লেখককে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়।

জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলেছে, সরকারের ব্যর্থতা ও নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে পড়ার কারণে ৮ ও ৯ সেপ্টেম্বর ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৮ সেপ্টেম্বরের প্রথমার্ধে আন্দোলন ছিল শান্তিপূর্ণ। কিন্তু ওইদিন পুলিশের গুলিতে নিহত হওয়ার পরদিন বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িয়ে পড়ে।

 

Tags: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীনেপাল
Previous Post

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, ১৪৪ ধারা বলবৎ

Next Post

লিভারপুল প্রথম হারে শুধু নিজেদের ‘দোষ দিতে পারবে’

Next Post
লিভারপুলের খেলোয়াড়রা মাঠে, ম্যাচের পর হতাশা প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুল প্রথম হারে শুধু নিজেদের ‘দোষ দিতে পারবে’

ঢাকায় বায়ুদূষণে শীর্ষে, ধুলোর ঘনত্ব বেশি. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, তালিকায় ২৭তম ঢাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT