চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর জন্য উপহার কালো শাল কী বার্তা দেয়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 10, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর জন্য উপহার কালো শাল, দুই নেতা সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম সাক্ষাতে একটি কালো কাম্মিরী শাল উপহার দিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাতের ভিডিওতে হাইকমিশনারকে শালটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে দেখা যায়।

প্রধানমন্ত্রীর জন্য একটি কালো শাল উপহার কি বিশেষ কোনো বার্তা দেয়? বিশেষ করে বাংলাদেশ ও ভারত দু’ দেশেই যখন গ্রীষ্মকাল চলছে, তখন শাল উপহার কি আলাদা কোনো গুরুত্ব বহন করে?

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, উপহার হিসেবে কারো হাতে কালো শাল তুলে দেওয়া মানে ওই ব্যক্তির বিশেষ আভিজাত্যকে সম্মান করা। একইসঙ্গে এটি তার প্রতি গভীর সম্মান, ভাবগাম্ভীর্য এবং উষ্ণ যত্নের প্রতীক, বলে মন্তব্য করেন একজন বিশেষজ্ঞ। তিনি বলেন, এটি ফ্যাশনে যেমন ক্লাসিক ও মার্জিত, তেমনি সংস্কৃতির বিচারে এটি উপহার গ্রহণকারীর প্রতি বিশেষ গুরুত্ব ও পরিশীলিত রুচির প্রকাশ ঘটিয়ে থাকে।

আরেকজন ফ্যাশন বিশেষজ্ঞ চ্যানেল আই অনলাইনকে বলেন, কালো রঙ সবসময় শক্তি, ফরমাল লুক এবং জাদুকরী আভিজাত্য প্রকাশ করে। কালো শাল উপহার দেওয়া মানে উপহার গ্রহণকারী ব্যক্তিত্বকে (এখানে তারেক রহমান) উঁচুতে রাখা। তিনি বলেন, উপমহাদেশীয় ও প্রাচ্যের সংস্কৃতিতে কদরীয় শাল বা উলের শাল সম্মান জানানোর মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। “কারো প্রতি বিশেষ শ্রদ্ধাবোধও প্রকাশ করে কালো শাল।

তৃতীয় একজন ফ্যাশনবিদ মনে করিয়ে দিয়েছেন যে শাল মাত্রই শরীর ও মনের এক ধরনের ওম বা উষ্ণতা। কালো শাল শীতের দিনে ভালোবাসার মানুষের সুরক্ষা ও সুচিন্তিত পছন্দের ইঙ্গিত দেয়। এক্ষেত্রে এটা হয়ত ভারতের পক্ষ থেকে সম্পর্ক উষ্ণ করার একটা বার্তা।

ভারতীয় কূটনীতি অনুসরণ করা এক বিশেষজ্ঞ ভারতীয়দের কাশ্মিরী শাল ডিপ্লোম্যাসির উদাহরণ টেনে চ্যানেল আই অনলাইনকে বলেছেন, কোনো ভারতীয় কোনো বিদেশিকে উপহার হিসেবে কাশ্মীরি শাল দিলে তা যাকে দিচ্ছেন তার প্রতি গভীর সম্মান ও উষ্ণ আতিথেয়তার আমন্ত্রণের পাশাপাশি এটি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকেও তুলে ধরে।

কাশ্মিরী শাল কেবল একটি সাধারণ উপহার নয়, বরং একদিকে ভারতীয় কারুশিল্পের উৎকর্ষের প্রতিক এবং অন্যদিকে যাকে দেওয়া হচ্ছে তার প্রতি আন্তরিক সদিচ্ছা ও বিশেষ মর্যাদার প্রকাশকে নির্দেশ করে, বলে মন্তব্য করেন তিনি।

Tags: উপহারতারেক রহমানদীনেশ ত্রিবেদীপ্রধানমন্ত্রীভারতীয় হাইকমিশনার
Previous Post

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

Next Post

আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’

Next Post
চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও কলাকুশলীরা শুটিং সেটে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে'

নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT