চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ নিয়ে কী বলে ইসলাম?

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
6:51 অপরাহ্ন 06, এপ্রিল 2017
in বাংলাদেশ
A A

‘ইসলাম শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদের কোন স্থান নেই। যারা ধর্মের নামে জঙ্গিবাদ ছড়াচ্ছে তারা আসলে ইসলামচ্যুত। নিজেরা বিভ্রান্ত হয়ে মানুষকেও বিভ্রান্ত করার চেষ্টা করছে।প্রতিটি মুসলমানের উচিত এদের কথায় বিভ্রান্ত না হওয়া এবং এদেরকে প্রতিহত করা।’

এমনটাই মনে করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত উলামা-মাশায়াখ সম্মেলনে যোগ দিতে আসা বিভিন্ন মসজিদের ইমাম এবং মাদ্রাসা শিক্ষকেরা।

বিশ্বব্যাপী ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া জঙ্গিবাদের ভয়াবহ থাবা সম্প্রতি বিস্তৃত হতে শুরু করেছে বাংলাদেশে।ইসলাম ধর্মের নামে যে জঙ্গিবাদ ছড়ানো হচ্ছে সে ইসলাম আসলে জঙ্গিবাদ সম্পর্কে কী বলে? এ বিষয়ে চ্যানেল আই অনলাইন কথা বলেছে ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা মসজিদ লাইব্রেরির সভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের সদস্য মোজাম্মেল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার কথা বলা হয়েছে। কাউকে হত্যাতো দুরের কথা কারও প্রতি জুলুম করাও ইসলামে সম্পুর্ণ নিষিদ্ধ। সেখানে ধর্মের নামে মানুষ হত্যা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। যারা এসব করে তারা ইসলামচ্যুত। নিজেরা বিভ্রান্ত হয়ে অন্য মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামিক ফাউন্ডেশন তৃণমূলে কী ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে ফাউন্ডেশনের এ সদস্য বলেন, আমরা মসজিদ মাদ্রাসায় শিক্ষার্থীদের এ ব্যাপারে সচেতন করার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি।

‘যে একজন মানুষকে হত্যা করলো সে যেন পুরো মানবজাতিকে হত্যা করলো’ পবিত্র কুরআন থেকে উদ্ধৃত করে যশোরের চৌগাছা উপজেলার রুস্তমপুর খানকাহ শরীফ মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন. নবী করিম(স.) থেকে শুরু করে খোলাফায়ে রাশেদিনের আমলে কখনও মানুষের ওপর জুলুম  অন্যায় করা হয়নি তারা যে ধর্মেরই হোক। কিন্তু ধর্মের নামে যারা মানুষ হত্যা করছে এদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই। তারা ভুলভাবে ধর্মকে ব্যাখ্যা করে এবং ভুল মতবাদের শিকার হয়ে বরং ধর্মেরই ক্ষতি করছে।

নীলফামারির ডিমলা উপজেলার একটি মাদ্রসার একজন শিক্ষক বলেন, ‘প্রকৃত ইসলাম বুঝলে বা কুরআন ঠিকমত বুঝতে পারলে জঙ্গিবাদে জড়ানো সম্ভব নয়। যারা জড়িয়েছে তারা পবিত্র কুরআনের ভুল ব্যাখ্যায় অনুপ্রাণিত হয়েছে।’

তাই প্রকৃত ইসলাম এবং কুরআনের সঠিক অর্থ কাউকে বোঝাতে পারলে জঙ্গিবাদে জড়ানোর সম্ভাবনা থাকবে না বলে মনে করেন এ শিক্ষক।

একই মতামত তুলে ধরেন চুয়াডাঙ্গার গোপালপুর উপজেলার একজন মাদ্রসা শিক্ষক ও ইমাম, রঙপুরের পীরগঞ্জ উপজেলার একটি মসজিদের ইমামসহ অন্যরা।

 

Tags: ইসলামইসলামিক ফাউন্ডেশনজঙ্গিবাদ
Previous Post

আবারো দায়িত্ব নিলেন সিলেট সিটি মেয়র

Next Post

জঙ্গিবাদ ও তাদের দোসরদের শক্ত হাতে দমনে আবারো তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি

Next Post
ফাইল ছবি

জঙ্গিবাদ ও তাদের দোসরদের শক্ত হাতে দমনে আবারো তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি

রাজশাহীতে স্বপ্নের মতো করে সাজানো এক দম্পতির ছাদকৃষি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT