চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পকিস্তান যুদ্ধে কী প্রভাব পড়বে অর্থনীতিতে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 অপরাহ্ন 07, মে 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ভারত ও পাকিস্তানের পতাকা একসঙ্গে দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

Pakistan and India flag together realtions textile cloth fabric texture

কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকেই ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছিলো। এরমধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ভারত। পাকিস্তানও কাশ্মীর সীমান্তে পাল্টা পদক্ষেপ নেয়। এমন পরিস্থিতিতে উদ্বিঘ্ন পুরো বিশ্ব। পারমানবিক শক্তিধর দেশ দু’টি যদি নিজেদের মাঝে পুরোদমে যুদ্ধে যায় তাহলে তার ভার পৃথিবী বহন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাপরিচালক আন্তোনিও গুতেরেস।

বিশ্ব মঞ্চে যখন এমন অবস্থা তখন প্রতিবেশি হিসেবে আমরা কী ভাবছি। কী প্রভাব পড়বে আমাদের অর্থনীতিতে? নিরাপত্তা বিশ্লেষক- অর্থনীতিবীদ থেকে ব্যবসায়ী নেতা সকলে বলছেন সঙ্কার কথা। তারা বলছেন পরোদমে যুদ্ধ বেধে গেলে বাংলাদেশসহ সার্কভূক্ত অন্য প্রতিবেশি দেশগুলোর সমুদ্রপথে সাপ্লাই লাইন বন্ধ হয়ে যাবে। দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। যা জনসাধারণের জীবনযাত্রায় প্রভাব ফেলবে।

এ প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আকন্দ বলছেন:  ভারত-পাকিস্তান যতটা ক্ষতিগ্রস্ত হবে তার চেয়েও আমরা যারা তাদের প্রতিবেশী হয়ে আছি, বা সারা বিশ্বে এর প্রভাব পড়বে। এটা আমাদের অর্থনীতির ওপর বিশাল প্রভাব ফেলবে। দ্রব্যমূল্যে বেড়ে যাবে।

আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলছেন: আমাদের আশা থাকবে যে, বড় আকারে যুদ্ধে তারা যেন না যায়। বড় আকারে যুদ্ধ গেলে যে সাপ্লাই লাইনগুলো আছে, সেগুলো আরও ব্যাহত হবে। সাপ্লাই (সি লাইন) লাইনগুলো যদি ব্যাহত হয় তাহলে আরও বড় ক্ষতি হবে। আমাদের পক্ষ থেকে আশা থাকবে, তারা যেন শান্তির পথ বেছে নেয়। তারা কূটনৈতিক আলোচনার মধ্যে তারা যেন যায়।

সংঘাত পরিস্থিতি সার্কভুক্ত দেশের অর্থনীতির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বস্ত্রখাতের নেতারা। বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম বলছেন: যুদ্ধে বিগ্রহে যে দেশে হয় সেই দেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়, এর ফলে আশেপাশের দেশও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত আমরাও হবো, কীভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। বাংলাদেশের কাঁচামাল আমদানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সীমান্তে কড়াকড়ি আরোপ করলে সীমান্ত বাণিজ্য অনেকটা বাধাগ্রস্ত হবে।

এমন সঙ্কট নিরসে আন্তর্জাতিক বিশ্বের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।

এদিকে ভারত পাকিস্তান সংঘর্ষ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। ভারত ও পা‌কিস্তানের মধ্যে চলমান সংঘাত কেন্দ্র করে সীমান্ত ঘেঁষা সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম।

Tags: অর্থনীতিপাকিস্তানভারত
Previous Post

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে পিডি’র অপসারণ দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

Next Post

অপারেশন সিন্দুর: পাকিস্তানের ৭০ জন নিহতের দাবি ভারতের

Next Post
পাকিস্তানে বিস্ফোরণে ধ্বংসস্তূপ ও আহতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অপারেশন সিন্দুর: পাকিস্তানের ৭০ জন নিহতের দাবি ভারতের

প্রধানমন্ত্রী মোদি ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব গণমাধ্যমে ভারত-পাকিস্তানের হামলা-পাল্টা হামলার খবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT