চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি আনোয়ারুল হত্যা: সাইদুল করিমের রিমান্ড বিষয়ে যা বললেন ডিবি প্রধান

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
6:52 অপরাহ্ন 22, জুন 2024
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
ডিবি প্রধানের সাক্ষাৎকার, এমপি আনোয়ারুল হত্যা তদন্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায়, গ্রেপ্তারের পর ৮ দিনের রিমান্ডের তৃতীয় দিনই ঝিনাইদহের আওয়ামীলীগ নেতা সাইদুল করিম মিন্টুকে আদালতে ফিরতি হাজির করা হয়েছে।

এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হারুন অর রশিদ চ্যানেল আইকে বলেছেন, তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তার হয়তো তিন দিনের মধ্যেই মোটামুটি যেসব জিজ্ঞাসাবাদে তথ্য আশা করেছিলেন তা পেয়ে গিয়েছেন সেগুলো যাচাই-বাছাই ও ক্রস চেক করে তারপর প্রয়োজন হলে আবারও সাইদুল করিম মিন্টুকে রিমান্ডে এনে এমপি আনার হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

হারুনুর রশিদ আরও বলেন, মামলার প্রক্রিয়াগত কোনো ভুল হয়েছে বলে তার কাছে মনে হয় না। তাকে এই মুহূর্তে আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। এ বিষয়ে বিভিন্ন মহলের সমালোচনায উঠলেও এই বিষয়ে নিয়ে এতদিন কোন মন্তব্য করেননি তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা।

তিনি বলেন, ঢাকার তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা কলকাতা গিয়ে এমপি আনারের দেহের অংশ সন্দেহে নিউ টাউনের সঙ্গীভা গার্ডেনের সুয়ারেজ লাইন থেকে যে মাংসপিণ্ড আলামত হিসেবে উদ্ধার করেছিলেন তার রাসায়নিক পরীক্ষা হলেও এখনও কেন ডিএনএ পরীক্ষা হচ্ছে না সে ব্যাপারে কথা বলেন গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ।

হারুনুর রশিদ চ্যানেল আইকে জানিয়েছেন, হাইকমিশনের মাধ্যমে আনার হত্যার তদন্তকারী কর্মকর্তারা তার মেয়ে ডরিনসহ দুই-একজন স্বজনকে ডেকে পাঠিয়েছেন। অসুস্থতার কারণে তাদের যেতে বিলম্ব হচ্ছে তবে দু-এক দিনের মধ্যেই তারা যাবেন বলে আশা করা যাচ্ছে। সন্দেহভাজন আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে ডিবি।

Tags: ডিবি প্রধানরিমান্ডসাইদুল করিম মিন্টুহত্যা
Previous Post

বিসিসিআইকে যে অনুরোধ জানালেন নামিবিয়া অধিনায়ক

Next Post

অস্ট্রেলিয়ার মসৃণ সেমিফাইনালের পথে বাধা আফগানিস্তান

Next Post
অস্ট্রেলিয়া ক্রিকেট দল মাঠে একত্রে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার মসৃণ সেমিফাইনালের পথে বাধা আফগানিস্তান

বাংলাদেশ সাংবাদিকতা নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকতা নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ বিএফইউজে ও ডিইউজের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT