চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে যা ভাবছেন সমন্বয়করা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 পূর্বাহ্ন 13, আগস্ট 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
নতুন রাজনৈতিক দল গঠনের জন্য সমন্বয়কারীদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সরকারের পদত্যাগে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে আসা সমন্বয়কদের দুইজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কমিটির সদস্য হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন কোনো রাজনৈতিক দল গঠন হবে কি না, সে বিষয়ে আলোচনা তৈরি হয়েছে।

বিবিসি বাংলা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

গত ৭ আগস্ট বঙ্গভবনে শপথ গ্রহণের পর গণমাধ্যমের সাথে কথা বলেন সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণ যদি মনে করে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে, তবে জনগণের সেই আহ্বানে সাড়া দেয়ার জন্য তরুণরা প্রস্তুত আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো ‘নতুন রাজনৈতিক দল’ গঠন করা হবে কি না তার জবাবে সমন্বয়ক সারজিস আলম বলেন, মানুষ ভিন্ন একটি রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে দেখতে চায়, যারা সৎভাবে এবং ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশে সুন্দর সমাজ গঠন করবে। বাংলাদেশের মানুষের চাওয়ার সে জায়গা থেকে আমাদের মনে হচ্ছে, জাতীয় পর্যায়ে আমরা একটি রাজনৈতিক চিন্তাধারায় যেতে পারি।

তিনি আরও জানান, সরকার পতনের পর প্রথম তাদের নতুন দল গঠনের ভাবনাটি আসে। তবে কখন বা কীভাবে দল গঠন হবে, নেতৃত্বে কারা থাকবে এই বিষয়ে কিছু বলেনি তিনি।

এদিকে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ‘ফুরিয়ে এসেছে’ বলেই মত আরেক সমন্বয়ক উমামা ফাতেমার।

ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি আন্দোলনের প্ল্যাটফর্ম। আমাদের নেতৃত্বদের মধ্যে ৬ জুলাই এর দিকেই এই প্ল্যাটফর্মকেন্দ্রীক একটা বোঝাপড়া তৈরি হয়ে যায়। সেটা ছিল, এই আন্দোলনের মঞ্চ থেকে পরবর্তীতে রাজনৈতিক সংগঠন হবে না। এই আন্দোলনের মঞ্চকে রাজনৈতিক কাঠামোতে পরিণত করলে আমাদের গণঅভ্যুত্থান তার আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হবে। অনেক সুবিধাভোগী গোষ্ঠী ছাত্র-জনতার আন্দোলনের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ভাবখানা এমন যেন তারা একটা কিছু! ছাত্র-জনতা একেকটা অবজেক্ট! নতুন স্বৈরাচার গজানোর আগেই ছাত্র-জনতার সচেতন হওয়া প্রয়োজন। নয়তো এই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামক আমাদের আন্দোলনের প্ল্যাটফর্মটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে গোষ্ঠীস্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হবে এবং দ্রুত মানুষের আস্থা হারাবে। আমাদের বুঝতে হবে, কোথায় আমাদের থামতে হবে।”

রাজনৈতিক দল গঠনের বিষয়ে পক্ষে-বিপক্ষে আলাপ চললেও রাষ্ট্র সংস্কারের বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

সেক্ষেত্রে কেবল রাষ্ট্রের প্রয়োজন এবং জনতার চাহিদার ভিত্তিতে দল গঠনের বিষয়ে ভাবা হবে বলে জানান তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিদ্যমান লেজুড়বৃত্তিক রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠেই কাজ করার সুযোগ যতক্ষণ থাকছে, ততক্ষণ পর্যন্ত সে জায়গাটিতেই কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করবো। কিন্তু যখনই ছাত্র-নাগরিকদের চাহিদা তৈরি হবে যে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের অংশ নেয়া দেখতে চাই এবং সেটা নতুন ধরনের কোনো রাজনৈতিক এপ্রোচের মধ্য দিয়ে তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তারা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।”

বাংলাদেশের রাজনীতির অতীত ইতিহাস বলছে, সরকারে অবস্থান করে রাজনৈতিক দল গঠনের বিষয়টি জনসাধারণের কাছে সর্বক্ষেত্রে গ্রহণযোগ্যতা পেয়েছে এমন নয়। তবে এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি সংবিধানে যুক্ত করা হয়েছিল, তখন এর অন্যতম প্রধান উদ্দেশ্যই ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।

দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা সরকার পতনে ভূমিকা রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি যে জনসাধারণের আস্থা তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি তাদের মধ্য থেকে কোনো রাজনৈতিক দল উঠে আসে তাহলে জনগণের কাছে তারা গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করছেন, রাজনৈতিক বিশ্লেষকরা।

Tags: রাজনৈতিক দলসমন্বয়ক
Previous Post

রাশিয়ার হাজার বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়েছে ইউক্রেন

Next Post

রাজধানীতে রাতের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন সাধারণ মানুষ

Next Post
রাজধানীতে রাতের আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষ ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে রাতের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন সাধারণ মানুষ

বয়স হতো ৬৬ হলে তারেক মাসুদ, বাংলাদেশি সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক মাসুদকে হারানোর ১৩ বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT