চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামজাকে কেন বেঞ্চে বসিয়ে রাখতেন হংকং কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 অপরাহ্ন 08, অক্টোবর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
হংকং কোচের সাথে হামজার ছবি, প্রেস কনফারেন্সে উপস্থিত দুই ফুটবল খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। হংকংয়ের কোচ ইংলিশম্যান অ্যাশলে রয় ওয়েস্টউড। তার দিকে প্রশ্ন যায়, হামজা চৌধুরী আপনার দলে থাকলে কোথায় খেলাতেন? ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দল ও বয়সভিত্তিক পর্যায়ে খেলা ওয়েস্টউড খেললেন মাইন্ডগেম। জানালেন, ‘হামজা আমার দলে থাকলে তাকে বেঞ্চে বসিয়ে রাখতাম।’

জাতীয় স্টেডিয়াম নিয়ে অসন্তুষ্ট ওয়েস্টউড। বলেছেন, ‘আমি মনে করি মাঠ আরও ভালো হতে পারত। বাংলাদেশ প্রতিদিন মাঠ ব্যবহার করেছে, যা নিয়মের মধ্যে নেই। ফলে মাঠের মান খারাপ হয়েছে। তবে আমরা এটা নিয়ে খুব একটা ভাবছি না। উভয় দলকেই এই মাঠে খেলতে হবে। নিজেদের খেলা দিয়েই ম্যাচে টিকে থাকতে হবে।’

‘বাংলাদেশ এক পয়েন্ট পেয়েছে, কিন্তু সেটা দুই হওয়া উচিত ছিল। সিঙ্গাপুরের বিপক্ষে আমরা বাংলাদেশের ম্যাচ দেখেছিলাম। খেলার শেষদিকে বাংলাদেশের পেনাল্টি পাওয়া উচিত ছিল, ওটা অবশ্যই পেনাল্টি ছিল। হামজা চৌধুরীও সুযোগ পেয়েছিলেন, কিন্তু গোল করতে পারেননি।’

এই ম্যাচের ফলাফল কেমন হতে পারে প্রশ্নে এ কোচ বললেন, ‘বাংলাদেশ ভালো দল। আমরাও চাই ভালো পারফর্ম করতে। কিন্তু আমরা মনোযোগ হারালে, ভুল মনোভাব নিয়ে নামলে হারবো এটা নিশ্চিত। তবে খেলার দিন কেমন যাবে, সেটা আমার নিয়ন্ত্রণে নেই।’

ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে রাত ৮টায়। দুই ম্যাচ শেষে এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে বাংলাদেশ। বৃহস্পতিবারের ম্যাচটি সরাসরি দেখা যাবে আইস্ক্রিন, টি-স্পোর্টস, নাগরিক টিভি ও বংগ বিডিতে।

Tags: ইংল্যান্ডএএফসিএশিয়ান কাপওয়েস্টউডবাংলাদেশলিড স্পোর্টসহংকংহামজা
Previous Post

শেষ হলো সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সম্মেলন

Next Post

আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

Next Post
আসিফ মাহমুদ কুয়েত ভিসা প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

গোসলের জন্য দুধ দিয়ে প্রস্তুত স্বামী ও স্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন স্বামী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT