চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকে মহাবিপদে ঠেলে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 পূর্বাহ্ন 13, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ম্যাচের পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপপর্বে টানা তিন ম্যাচ জিতে শেষ আট নিশ্চিত করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কায় এখন নিউজিল্যান্ড। স্বাগতিক উইন্ডিজ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ রানের জয় পেয়েছে। গ্রুপ সি’র একদম তলানিতে অবস্থান করছে কিউই দল। তিন ম্যাচে সবকটি জয় নিয়ে শীর্ষে উঠে এসেছে ক্যারিবীয় দল।

ত্রিনিদাদ এবং টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড নেতা কেন উইলিয়ামসন। ব্যাটে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ তোলে ক্যারিবীয় দল। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৬ রানে থামে নিউজিল্যান্ড।

লক্ষ্য তাড়ায় নেমে স্বভাবসুলভ ব্যাট করতে পারেনি নিউজিল্যান্ড। ২ উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে সংগ্রহ করে ৩৬ রান। ১৫০ রানের লক্ষ্যে নিয়মিত উইকেট হারাতে থাকে উইলিয়ামসনের দল। অধিনায়কের ব্যাট থেকে আসে ২ বলে ১ রান।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান আসে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। ৩ চার ও ২ ছক্কায় ৩৩ বলে ৪০ রান করেন তিনি। ফিন অ্যালেনের ২৬ ও শেষদিকে মিচেল স্যান্টনারের তিন ছক্কায় ২১ রান জয়ের জন্য যথেষ্ট হয়নি।

শুরুটা ভালো হয়নি উইন্ডিজেরও। নিউজিল্যান্ড পেসারদের তোপে পাওয়া প্লেতে ২৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল। ক্যারিবীয় ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপাশ আগলে রেখে হাল ধরেন শেরফান রাদারফোর্ড। শেষপর্যন্ত অপরাজিত থেকে হাফ-সেঞ্চুরি করে দলের লড়াকু সংগ্রহ এনে দেন। রাদারফোর্ড ৩৯ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলেন।

এই ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করেছেন নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টুয়েন্টিতে এখন সর্বোচ্চ রান তার। ক্রিস গেইলের করা ১,৮৯৯ রান টপকে এখন পুরানের রান ১,৯১৪। এদিন ১২ বলে ১৭ রান আসে উইকেটরক্ষক পুরানের ব্যাট থেকে। আকিল হোসেন ১৫ ও আন্দ্রে রাসেল ১৩ রান করে আউট হন।

নিউজিল্যান্ড বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট নেন ৩ উইকেট। ২টি করে উইকেট শিকার করেন টিম সাউদি ও লোকি ফার্গুসন।

Tags: উইলিয়ামসনওয়েস্ট ইন্ডিজ২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ট্রেন্ট বোল্টনিউজিল্যান্ড২৪পাওয়েললিড স্পোর্টস
Previous Post

কুয়েতে আবাসিক ভবনে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৪৯

Next Post

র‍্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাই

Next Post
র‍্যাবের সদস্যরা টাকা ছিনতাইয়ের জন্য গাড়ির কাছে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাই

র‍্যাবের উচ্চপর্যায়ের কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে র‍্যাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT