চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:51 অপরাহ্ন 11, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

টেম্বা বাভুমার অনবদ্য ব্যাটিংয়ে সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ পেয়েছিল সাউথ আফ্রিকা। পাহাড়সম লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ক্যারিবীয়রা। ২৮৪ রানের বড় জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছেন প্রোটিয়ারা। 

জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৩২১ রানে থামে সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে এগিয়ে থাকা ৬৯ রানসহ মোট ৩৯০ রানের লক্ষ্য দেয় ক্য়ারিবীয়দের। সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ১৭২ রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা।  জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০৬ রানেই থামে সফরকারী দলের ইনিংস।

২৮৭ রান ও ৩ উইকেট হাতে রেখে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সাউথ আফ্রিকা। ২৯৩ রানে ফেরেন বাভুমা। ১৭২ রানের ইনিংস খেলেন তিনি। এরপর ৩২১ সবকটি উইকেট হারায় স্বাগতিক দল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন মায়ার্স ও জেসন হোল্ডার। যোসেফ নেন দুটি, কেমার রোচ ও রেইমন রেইফার নেন একটি করে উইকেট।

সাউথ আফ্রিকার দেয়া রানের পাহাড় তাড়া করতে নেমে মাত্র ৩৪ রানে ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম উইকেটে সর্বোচ্চ ৪৮ রানের জুটি পায় সফরকারী ব্যাটাররা। ৮২ রানে ফেরেন জেসন হোল্ডার। ১৯ বলে ১৯ রান করেন তিনি। এরপর ২৪ রানে বাকী ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন জসোয়া ডি সিলভা। প্রোটিয়াদের হয়ে ৩টি করেন উইকেট নেন জেরাল্ড কোয়েৎজি ও সিমন হার্মার। কাগিসো রাবাদা ও কেশভ মাহারাজ নেন ২টি করে উইকেট।

এর আগে বুধবার টসে জিতে আগে ব্যাট করে ৩২০ রান সংগ্রহ করেছিল সাউথ আফ্রিকা। জবাবে নেমে মাত্র ২৫১ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।

Tags: ওয়েস্ট ইন্ডিজজোহানেসবার্গবাভুমারাবাদালিড স্পোর্টসসাউথ আফ্রিকাহোল্ডার
Previous Post

রাবি শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ‘রণক্ষেত্র’

Next Post

আন্দোলন করার শক্তি বিএনপির নেই: ওবায়দুল কাদের

Next Post
বিএনপি আন্দোলনের শক্তি নেই, ওবায়দুল কাদের বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলন করার শক্তি বিএনপির নেই: ওবায়দুল কাদের

গণমাধ্যমকর্মীদের সংলাপে অংশগ্রহণকারীরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথ্যা খবর ও গুজব রোধে গণমাধ্যমকর্মীদের সংলাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT