চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খবরটা শুনে কেঁদেছিলেন জয়সওয়ালের বাবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 24, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার জয়সওয়ালের ছবি, তিনি প্রশিক্ষণে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের রিজার্ভ দলে ছিলেন যস্বী জয়সওয়াল। এবার ডাক পেয়েছেন মূল স্কোয়াডে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মত ভারতের ওয়ানডে ও টেস্ট দলের তালিকায় রয়েছে আইপিএলে আলো ছড়ানো ব্যাটারের নাম। খবরটা শুনে নাকি কেঁদেছিলেন জয়সওয়ালের বাবা।

শুক্রবার বিকেলে ওয়েস্ট ইন্ডিজের সফরের জন্য ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। দুই স্কোয়াডেই রয়েছে জয়সওয়ালের নাম। দলে নিজের নাম দেখতে পেয়ে আবেগ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

‘আমি একটু নার্ভাস ছিলাম। সকাল থেকে বাইরে ছিলাম, অনুশীলনের পাশাপাশি অন্য কিছু কাজ ছিল। দলে আমার নাম দেখার পর অনুভূতিটা ছিল অন্যরকম। আমার বাবা কাঁদতে শুরু করেছিলেন। এখনও আমার মায়ের সাথে দেখা করতে পারিনি। কিছু সময়ের মধ্যে তাকে দেখতে যাচ্ছি।’

‘আমি খুবই আনন্দিত। আমার সেরাটা দেয়ার চেষ্টা করব। আমি উত্তেজিত, কিন্তু আমি শুধু বাইরে গিয়ে নিজেকে প্রকাশ করতে চাই।’

‘প্রস্তুতি ভালোই চলছে। সিনিয়র খেলোয়াড়দের সাথে অনেক কথা বলতে হয়েছে। তারা বলেছিল, কাজে ফোকাস করার জন্য। আমি তাদের কাছ থেকে শিখেছি, শেষ পর্যন্ত নিজেই সবকিছু, কিভাবে নিজেকে এগিয়ে যাচ্ছেন।’

আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন জয়সওয়াল। ১৬৩.৬১ স্ট্রাইক রেটে রান করেন ৬২৫টি। লাল বলের ক্রিকেটেও আধিপত্য বিস্তার করেছেন ২১ বর্ষী ব্যাটার। প্রথম শ্রেনীর ক্রিকেটে ২৬ ইনিংসে ৮০.২১ গড়ে ১৮৪৫ রান।

আগামী মাসে উইন্ডিজের মাটিতে দুই টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত। ১২ জুলাই প্রথম টেস্ট দিয়ে শুরু সিরিজ। ২০ জুলাই খেলবে দ্বিতীয় টেস্ট। ২৭ জুলাই প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ২৯ জুলাই ও ১ আগস্ট। ৩ আগস্ট থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ১৩ আগস্ট শেষ টি-টুয়েন্টি দিয়ে সফর শেষ করবে ভারত।

Tags: ওয়েস্ট ইন্ডিজজয়সওয়ালভারতলিড স্পোর্টস
Previous Post

বিদেশিদের সমর্থনের দরকার আমাদের নেই: কৃষিমন্ত্রী

Next Post

ঈদে এগিয়ে আছে ‘প্রিয়তমা’: বুবলি

Next Post
বুবলি ঈদে এগিয়ে আছে, সুন্দর সব পোশাক পরা অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে এগিয়ে আছে 'প্রিয়তমা': বুবলি

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ছবি, রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়াগনার গোষ্ঠীর ‘সশস্ত্র বিদ্রোহ’ ধ্বংস করার প্রতিশ্রুতি পুতিনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT