চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে দাপট ক্যারিবীয়দের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 26, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিসবেন টেস্টে ৮ উইকেটে ২৬৬ রান তুলে প্রথমদিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনে অভিষিক্ত সিনক্লেয়ারের লড়াকু অর্ধশতকে তিনশ পার করে ক্যারিবীয়রা। নিজেদের প্রথম ইনিংসে নেমে ক্যারিবীয় বোলারদের তোপে বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। যদিও ২২ রানে পিছিয়ে থেকেই ইনিংস ঘোষণা করে চমক দেখিয়েছে অজিরা।

দ্বিতীয় দিনে মোট ১২ উইকেটের পতন দেখেছে ব্রিসবেন। ৩১১ রানে গুটিয়ে যায় ওয়েস্টে ইন্ডিজের ইনিংস। পরে ব্যাটে নেমে ৯ উইকেটে ২৮৯ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে ১ উইকেটে ১৩ রান তুলে দিন শেষ করেছে ক্যারিবীয়রা। দুই ইনিংস মিলিয়ে ৩৫ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

৮ উইকেটে ২৬৬ রানে দ্বিতীয় দিন শুরু করেন দুই ক্যারিবীয় ব্যাটার কেভিন সিনক্লেয়ার ও কেমার রোচ। দলীয় ২৯৭ রানে কেমার রোচ ফিরে যান। পরে ফিফটি তুলে অভিষেক রাঙিয়ে সিনক্লেয়ার ফিরে গেলে ৩১১ রানে থামে উইন্ডিজের ইনিংস।

নিজেদের প্রথম ইনিংসে নেমে ৫৪ রানে পাঁচ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে রাখা উসমান খাজা ষষ্ঠ উইকেট জুটিতে অ্যালেক্স ক্যারিকে নিয়ে ১৪৬ রান তোলেন। দলীয় ১৫০ রানে ক্যারি ফিরে যাওয়ার পর মিচেল স্টার্কও ক্রিজে টেকেননি বেশিক্ষণ। ৪৯ বলে ৬৫ রান করেন ক্যারি, আর ৮ বলে ২ রান করে ফেরেন স্টার্ক।

এরপর প্যাট কামিন্সকে নিয়ে ৮১ রানের জুটি গড়ে ফিরে যান উসমান খাজাও। ১৩১ বলে ৭৫ রান করে সিনক্লেয়ারের শিকার হন খাজা। নবম উইকেট জুটিতে ৪৭ রান তোলেন কামিন্স ও নাথান লায়ন। ২৮৯ রানে নাথান ফিরে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

ক্যারিবীয়দের হয়ে আলঝারি জোসেফ নেন চারটি এবং কেমার রোচ নেন তিনটি উইকেট।

২২ রানে এগিয়ে থেকে ব্যাটে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। তেজনারায়ণ চন্দরপল ফিরে যান দলীয় ১৩ রানে। আর সেখানেই শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। অজিদের হয়ে একমাত্র উইকেটটি নেন হ্যাজেলউড।

এর আগে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ব্রিসবেনে দিবা-রাত্রির ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ক্য়ারিবীয়দের ইনিংসে ধসের শুরুটা করেন ডানহাতি পেসার জশ হ্যাজেলউড। সাথে যোগ দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এরপর আসেন মিচেল স্টার্ক। তেজনারায়ণ চন্দরপলকে দিয়ে শুরু, পরে অলিক আথানজেকে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে ক্যাচ বানিয়ে ক্যারিয়ারের ৩৫০তম উইকেটের দেখা পান স্টার্ক।

এর আগে ৩৫০ বা তার বেশি উইকেট নিয়েছেন চার অজি বোলার। তারা- প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন, সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা, সাবেক পেসার ডেনিস লিলি এবং খেলা চালিয়ে যাওয়া অফস্পিনার নাথান লায়ন।

দ্বিতীয় টেস্টের প্রথমদিনে হুড়মুড় করে ভেঙে পড়া শুরু পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৬৪ রানে আউট হওয়া টপঅর্ডারের প্রথম ৫ ব্যাটার তেমন ভূমিকা রাখতে পারেননি। ষষ্ঠ উইকেট জুটিতে কাভেম হজ ও জসুয়া ডি সিভলার ১৪৯ রানের বড় জুটিতে শুরুর ধাক্কা এড়ায় সফরকারী দলটি।

ফিফটি তুলে নিয়ে ১৫৭ বল খেলে ৭৯ রানে নাথান লায়নের বলে কাটা পড়েন ডি সিলভা। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন হজ, তবে ৭১ রানে কাটা পড়েন স্টার্কের বলে। পরে ১৬ রানে থাকা কেভিন সিনক্লেয়ার ও কেমার রোচ দিন শেষ করেন।

প্রথমদিনে অস্ট্রেলিয়ানদের পক্ষে স্টার্ক নিয়েছেন ৩ উইকেট। হ্যাজেলউড, কামিন্স ও লায়ন নেন একটি করে উইকেট। দ্বিতীয় দিনে স্টার্ক ও হ্যাজেলউড বাকী দুই ব্যাটারকে ফেরান।

Tags: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজজোসেফব্রিসবেন টেস্টলিড স্পোর্টস
Previous Post

শ্যুটার গার্ল কলির জীবনে ফুটল বিয়ের ফুল

Next Post

আরিফুলের সেঞ্চুরি, যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার আরিফুলের সেঞ্চুরি উদযাপন, মাঠে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আরিফুলের সেঞ্চুরি, যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন ভবন ও মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT