চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিদামানুরুর সেঞ্চুরিতে উইন্ডিজের ৩৭৪ ছুঁয়ে ‘সুপার ওভারে’ জিতল নেদারল্যান্ডস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 অপরাহ্ন 26, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তেজা নিদামানুরুর সেঞ্চুরিতে উইন্ডিজের ৩৭৪ ছুঁয়ে ‘টাই’ করে নেদারল্যান্ডস। নির্ধারিত ওভারেই জয়টা পেতে পারতো ডাচবাহিনী, যদি শেষ বলে আলজারি জোসেফের শিকার না হতেন লোগান ফন বিক। পরে ম্যাচ গড়ায় সুপারওভারে। সেখানে ডাচদের নায়ক ফন বিক। অলরাউন্ড নৈপুণ্যে জেতান নেদারল্যান্ডসকে।

সুপার ওভারে ব্যাট হাতে ঝড় তোলেন ফন বিক। হোল্ডারকে তুলোধুনো করে সংগ্রহ করেন ৩০ রান। ছিল তিনটি চার ও তিনটি ছক্কার মার। উইন্ডিজকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বল হাতে তুলে নেন নিজেই। সেখানেও ছিলেন অপ্রতিরোধ্য। মাত্র ৮ রান খরচায় নেন দুই উইকেট। তাতেই জয় নিশ্চিত হয় ডাচবাহিনীর।

ডাচদের কাছে হারায় অবশ্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স নিশ্চিতে সমস্যা হয়নি উইন্ডিজের। গ্রুপ ‘এ’ থেকে আগেই বাদ পড়েছে নেপাল ও যুক্তরাষ্ট্র। তাতে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে সুপার সিক্সের টিকিট কাটে উইন্ডিজ। চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার-আপ হয়ে নেদারল্যান্ডস, আর চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে পা রেখেছে জিম্বাবুয়ে।

হারেরেতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটে পাঠায় নেদারল্যান্ডস। পুরানের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ৩৭৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। পুরান অপরাজিত থাকেন ৬৫ বলে ১০৪ রান করে। ৬ ছক্কা ও ৯ চারের ইনিংস তার।

ব্র‌েন্ডন কিং করেছেন ৮১ বলে ৭৬ রান। ফিফটি হাঁকান জনসন চার্লস, ৫৫ বলে ৫৪ রান করেন। ৩৮ বলে ৪৭ রান করেন শাই হোপ। ২৫ বলে ৪৬ রানের ঝড়ো ক্যামিওতে অপরাজিত ছিলেন কিমো পল।

পাহাড়সম রান সামনে রেখে ব্যাটে নেমে ক্যারিবীয়দের ছেড়ে কথা বলেনি নেদারল্যান্ডস। নিদামানুরুর সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষ হওয়ার এক বল বাকী থাকতে ৮ উইকেট হারিয়ে উইন্ডিজের দেয়া ৩৭৪ রান স্পর্শ করে ডাচবাহিনী। শেষ বলে হোল্ডারের কাছে ক্যাচ দিয়ে জোসেফের শিকার হন ফন বিক। ফলে ‘টাই’ হয় ম্যাচ। ৭৬ বলে ১১১ রান করেন নিদামানুরু। ৪৭ বলে ৬৭ রান করে ফেরেন স্কট এডওয়ার্ডস।

Tags: ওয়েস্ট ইন্ডিজনিদামানুরুপুরানফন বিক
Previous Post

অতিরিক্ত বিমান নিয়ে চীনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, বিরোধীদের সমালোচনা

Next Post

বাংলাদেশের বাজারে ‘টেকনো ক্যামন ২০’ সিরিজের যাত্রা

Next Post
টেকনো ক্যামন ২০ সিরিজের মোবাইল ফোনের ছবি, স্টেডি নাইট পোর্ট্রেট মাস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বাজারে 'টেকনো ক্যামন ২০' সিরিজের যাত্রা

এমবাপে রিয়াল মাদ্রিদের জার্সি পরে মাঠে নামছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপের জন্য বেনজেমার ৯ নম্বর জার্সি রেখেছে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT