চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয়দের দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে ফেলার দায় নিলেন হোপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 পূর্বাহ্ন 27, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাচবাহিনীর বিপক্ষে ৩৭৪ রানের পাহাড়সম স্কোর করেও সুপার ওভারে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের বাদ পড়ার শঙ্কা জেগেছে।

‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্সের টিকিট কেটেছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। ক্যারিবীয়রা বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স খেলা নিশ্চিত করলেও জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে বিপাকে পড়েছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শুধুমাত্র সুপার সিক্সে যাওয়া দলগুলোর বিপক্ষে পাওয়া পয়েন্টই সুপার-পর্বে গণনায় ধরা হবে। জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হারায় শূন্য পয়েন্ট নিয়ে সুপার সিক্সে খেলতে নামবে শাই হোপের দল।

সুপার সিক্সের তিন ম্যাচের সবকটিতে জিতলেও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হবে ৬। সমীকরণের মারপ্যাঁচে সম্ভাবনা টিকে থাকলেও বাস্তবতা কঠিনই সামনে। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার দলটির না খেলার মতো দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পড়ার দায় স্বীকার করে নিচ্ছেন শাই হোপ।

ম্যাচ শেষে উইন্ডিজ অধিনায়কের কণ্ঠে ছিল হতাশার সুর। বলেছেন, ‘আমরা নিজেদের তলানিতে নামিয়ে দিলাম। আমি ৩৭৫ (মূলত ৩৭৪) স্কোর করার পরও হেরে যাওয়া মানতে পারছি না। রানতাড়ার জন্য নেদারল্যান্ডসকে কৃতিত্ব দিতেই হবে। ক্রিকেটে এক অংশে ভালো খেললে হয় না। জানতাম আমাদের ভালো বোলিং করতে হবে। সবসময় ভেবেছিলাম ৩৭৫ রান জয়ের জন্য যথেষ্ট হবে। এ ঘটনা থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেয়া উচিৎ।’

শূন্য পয়েন্ট নিয়ে সুপার সিক্সে যাওয়া প্রসঙ্গে ক্যারিবীয় অধিনায়ক বলেছেন, ‘আমরা জানি এখন আমাদের কী করতে হবে। এটি একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতি, আমরা নিজেদের এমন অবস্থায় ফেলেছি। এটাই বাস্তবতা।’

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়েস্ট ইন্ডিজনেদারল্যান্ডসলিড স্পোর্টসহোপ
Previous Post

নেত্রকোণায় কোরবানির জন্য ৬ হাজার খামারে সোয়া লাখ পশু প্রস্তুত

Next Post

কামাল লোহানী: এক অন্তহীন পান্থ

Next Post
কামাল লোহানীর স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

কামাল লোহানী: এক অন্তহীন পান্থ

সালমান খান ও গ্যাংস্টার গোল্ডি ব্রার এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'সালমান খানকে হত্যা করবই’, গ্যাংস্টার গোল্ডি ব্রার-এর হুমকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT