চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবাধিকার উন্নয়নে বাংলাদেশের পদক্ষেপকে স্বাগত: ইইউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 25, জুলাই 2023
in বাংলাদেশ
A A
বাংলাদেশ ও ইইউ প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মানবাধিকারের আরও উন্নয়নের জন্য বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের মধ্যে বৈঠকে এই মন্তব্য করা হয়েছে।

মঙ্গলবার ২৫ জুলাই বাসস জানায়, এদিন সকাল ১০টায় শুরু হওয়া এই বৈঠকে গিলমোর ডিজিটাল নিরাপত্তা আইন ও দেশের শ্রম আইন সংশোধনের জন্য আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের বিষয়েও সন্তোষ প্রকাশ করেন।

জানা যায়, বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে বাংলাদেশে মানবাধিকার উন্নয়ন, আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইইউ পর্যবেক্ষক পাঠানো, ডিজিটাল নিরাপত্তা আইন ও শ্রম আইন প্রধানত আলোচনায় এসেছে। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ইইউ বিশেষ প্রতিনিধিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পর ইইউ সদস্য দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি আরও বৃদ্ধি নিশ্চিত করতে তিনি ইইউ’কে আহ্বান জানান।

বৈঠকে ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস) এর রাজনৈতিক উপদেষ্টা ভিক্টর ভেলেক, রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্টিয়ান রিগার-ব্রাউন উপস্থিত ছিলেন।

ছয় দিনের সফরে সোমবার ঢাকায় আসা গিলমোর মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা করতে সরকারি কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্টদের সাথে বৈঠক করবেন। এছাড়াও তিনি রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথেও আলোচনা ও কক্সবাজার শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাথে বৈঠক করবেন গিলমোর।

Tags: ইইউইউরোপীয় ইউনিয়ন
Previous Post

পিবিআই প্রধানের মামলা থেকে বাবুল ও তার পিতাকে অব্যাহতি

Next Post

প্যারিস অলিম্পিক: ১০০ বছর পর সেইন নদীতে ফিরছে সাঁতার

Next Post
প্যারিসের সিন নদী ও ঐতিহ্যবাহী ব্রিজের মনোরম দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিক: ১০০ বছর পর সেইন নদীতে ফিরছে সাঁতার

ভারতীয় নারী ক্রিকেটার মাঠে, ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে অখেলোয়াড়ি আচরণ: দুই ম্যাচ নিষিদ্ধ হারমানপ্রীত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT