চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরের ভোট যত এগিয়ে আসবে আগাছা ঝেঁটিয়ে বিদায় করতে হবে: এস এম কামাল হোসেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 অপরাহ্ন 03, মে 2023
in রাজনীতি
A A
গাজীপুরের ভোটের আগে রাজনৈতিক নেতাদের আলোচনা ও জনসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন:  ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। ভোট যত এগিয়ে আসবে গাজীপুর থেকে আগাছা-পরগাছা ঝেঁটিয়ে বিদায় করতে হবে। জয়ের বিকল্প শুধুই জয়। গাজীপুরের ভোট যুদ্ধে জয়ের মধ্যদিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার বিজয়ের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার টুঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

যারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে- দেশকে পিছিয়ে নিয়ে যেতে চাই ২৫ তারিখ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তাদের জবাব দেওয়া হবে বলে জানিয়ে এস এম কামাল হোসেন বলেন: বিএনপি-জামায়াত যারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখছেন, যারা বাংলাদেশকে পেছনে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন; তাদেরকে ২৫ তারিখে জবাব দেওয়া হবে। ভোট যুদ্ধে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিয়ে বিজয়ের যাত্রা শুরু হবে। এই জয়ের মধ্যদিয়ে বাকি  চারটি সিটি করপোরেশন এবং ২৩’র শেষের দিকে যে জাতীয় নির্বাচন আছে তার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাবে।

নির্বাচনে জয়ের বিকল্প শুধুই জয় জানিয়ে তিনি বলেন: কোন নির্বাচনে আমাদের হারার কোন কারণ নেই, জয়ের বিকল্প জয়। কারণ আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। যিনি সততার প্রতীক, যিনি বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী।

গাজীপুরের আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, তৃণমূলের নেতাকর্মী সুসংগঠিত আর নেত্রী শেখ হাসিনা মন্তব্য করে এসময় তিনি আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী অ্যাড. মো. আজমত উল্লা খানকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করার আহ্বান জানান।

এসময় বিএনপি প্রসঙ্গে কথা বলেন এস এম কামাল। বলেন: বিএনপি কিন্তু কোন পথ খুঁজে পাচ্ছে না। বিদেশিদের পা ধরতে ধরতে এবং তাদের কাছে যেতে যেতে ওদের পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে। কিন্তু তারাও মুখ ফিরিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের উপ-প্রধান মুখপাত্র বলেছেন, আমরা চাই বাংলাদেশে একটি  সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক। কিন্তু বাংলাদেশের নির্বাচন কোন পদ্ধতিতে হবে সে বিষয়ে আমাদের কোন হস্তক্ষেপ নেই। সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার।

যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পর বিএনপি চুপসে গেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক।

বলেন: ওরা চুপসে গেছে। ২০১৪ সালে নির্বাচনে সারাদেশে অগ্নিসন্ত্রাস করে মানুষের মধ্যে ভীতি সঞ্চারিত করার চেষ্টা করেছিলে। এবারও ওরা চেষ্টা করছে ভোট কেন্দ্রে যেনো কম লোক যায়। বিদেশিদের দেখাতে পারে মানুষের ভোটের প্রতি অনীহা! যার কারণে ভোট কেন্দ্রে আসেনি। এই সরকারে প্রতি আস্থা নাই।

বিএনপি এখনও ষড়যন্ত্র বন্ধ করেনি জানিয়ে এসময় এস এম কামাল হোসেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: বাংলাদেশ আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ হোসেন রাসেল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. আজমত উল্লা খানসহ অনেকে।

Tags: আওয়ামী লীগএস এম কামাল হোসেন
Previous Post

এসেক্সে প্রথম অনুশীলনে বাংলাদেশ দল

Next Post

মূল্যবোধের অবক্ষয় রোধে বুদ্ধের শিক্ষা অনুসরণ করা প্রয়োজন: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মূল্যবোধের অবক্ষয় রোধে বুদ্ধের শিক্ষা অনুসরণ করা প্রয়োজন: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেটার আফিফ ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

উইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলের সিরিজে অধিনায়ক আফিফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT