চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রীতম-শাহতাজের বিয়ে সম্পন্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:42 অপরাহ্ন 28, অক্টোবর 2022
in বিনোদন
A A
প্রীতম ও শাহতাজের বিয়ের ছবি, শুভ মুহূর্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হয়ে গেল গায়ক, অভিনেতা প্রীতম হাসান এবং মডেল, অভিনেত্রী শাহতাজ মুনিরা হাসেমের বিয়ে।

শুক্রবার শ্রীমঙ্গলের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। সেখানে প্রীতম-শেহতাজের দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার প্রীতম ও শেহতাজ উভয় তাদের ফেসবুক পেজে বিয়ের ছবি পোস্ট করেন। ক্যাপশনে প্রীতম লিখেন, এখন থেকে আনুষ্ঠানিকভাবে শাহতাজের সঙ্গে। এর আগে বৃহস্পতিবার তাদের গায়ে হলুদ হয়।

প্রীতম-শাহতাজের বিয়ে, নবদম্পতি হাসিমুখে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ে প্রীতম ও শাহতাজের মন দেয়া নেয়া শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। ওই গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শাহতাজ মুনিরা। পাঁচ বছর পর সেই সম্পর্ক বিয়েতে রূপ নিল।

শাহতাজ মূলত পরিচিতি পান ধ্রুব গুহর ‘শুধু তোমার জন্য’ গানের মাধ্যমে। গানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিনেতা সিয়াম। পরে শাহতাজ উপস্থাপনা ও টুকটাক অভিনয় করেন। বরেণ্য সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান।

‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন প্রীতম। মাঝেমধ্যে তাকে দেখা যায় অভিনয়েও। বৃহস্পতিবার এই অভিনেতার ‘আড়াল’ নামে একটি ওয়েব কন্টেন্ট প্রকাশ পেয়েছে।

Tags: অভিনয়গানপ্রীতম হাসানপ্রেমবিয়েলিড বিনোদনশাহতাজ
Previous Post

প্রথম দিনেই ‘হাউজফুল’ দামাল

Next Post

করোনায় মৃত্যু ১, শনাক্ত ১০২

Next Post
বাংলাদেশে করোনাভাইরাস টিকা কার্যক্রমের ছবি, স্বাস্থ্যকর্মী ও মানুষ টিকা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু ১, শনাক্ত ১০২

প্রবন্ধ পাঠের সময় বক্তা, চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনে সবসময় আমরা অনুবাদই করছি: অধ্যাপক মোহীত উল আলম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT