চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা ধ্বংস হলে অর্ধেক পৃথিবীকে সঙ্গে নিয়ে হব: পাকিস্তানের সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 পূর্বাহ্ন 11, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানের সেনাপ্রধানের সংবাদ সম্মেলন, সামরিক পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-এনডিটিভি

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির এক বিস্ফোরক বক্তব্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে বলেছেন, আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ। যদি দেখি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক পৃথিবীকেও সঙ্গে নিয়ে ধ্বংস হয়ে যাবো।

আজ (১১ আগস্ট) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। কাশ্মীরের পাহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলার পর ভারত ইনডাস পানিচুক্তিকে সাময়িকভাবে স্থগিত করায় পাকিস্তানের ২৫ কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

আসিম মুনির বলেন, ভারত যদি নদীতে কোনো বাঁধ তৈরি করে, তাহলে আমরা ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা গুঁড়িয়ে দেবো। আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো ঘাটতি নেই। ভারত নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চাইছে না। খেলোয়াড়সুলভ মানসিকতা থাকা উচিত। আমরা যদি আমাদের ক্ষয়ক্ষতির হিসাব দিই, তাহলে ভারতকেও তা করতে হবে।

ভারতের তুলনায় পাকিস্তানের বর্তমান অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে সেনাপ্রধান বলেন, ভারত হলো হাইওয়েতে চলা মার্সিডিজ, আর আমরা কংকরে ভর্তি এক ডাম্প ট্রাক। এখন এই ট্রাক যদি মার্সিডিজে ধাক্কা মারে, কে বেশি ক্ষতিগ্রস্ত হবে? আমরা ভারতের পূর্ব দিক থেকে শুরু করবো, যেখানে তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ রয়েছে, তারপর পশ্চিম দিকে এগোবো।

এই বক্তব্যকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রকাশ্য পারমাণবিক হুমকি দেওয়ার উদাহরণ হিসেবে দেখছেন। অনুষ্ঠানটি আয়োজন করেন ট্যাম্পার অনারারি কনসাল আদনান আসাদ, যেখানে আনুমানিক ১২০ জন প্রবাসী পাকিস্তানি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস নিষিদ্ধ ছিল।

Tags: পাকিস্তানসেনাবাহিনী
Previous Post

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে অস্ট্রেলিয়া

Next Post

রাজধানীতে বাড়তে পারে গরম, শুষ্ক থাকবে আবহাওয়া

Next Post
ঢাকায় রিকশা ও অটোবাইক চলাচল, গাছের ছায়ায় শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বাড়তে পারে গরম, শুষ্ক থাকবে আবহাওয়া

বাংলাদেশের বিভিন্ন শ্রেণির মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস পালন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবসে ‘তবু অনন্ত জাগে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT