চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবি আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:52 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, কুমিল্লা, জনপদ, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চের অংশ হিসেবে কুমিল্লার পদুয়ার বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ের জন্য আমরা লং মার্চ ঘোষণা করেছি। সেই দাবি আদায় করেই ঘরে ফিরব। গণভোটের রায় বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা লং মার্চে নেমেছি। সরকারকে জনগণের মনের ভাষা বুঝতে হবে।

দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক, টেন্ডারবাজি ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান তিনি। তিনি বলেন, আজকের কর্মসূচি কেবল শুরু। পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগীয় শহরে লং মার্চ হবে। এরপর ঢাকায় মহাসমাবেশ করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া কথা সরকার ভঙ্গ করছে। যিনি নিজের এলাকার মাদক নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি আবার সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন।

পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমসহ ১১ দলীয় জোটের নেতারা।

বক্তারা বলেন, সরকার জনগণের রায় প্রত্যাখ্যান করলে জনগণও সরকারকে প্রত্যাখ্যান করবে। ছয় দফা দাবি মেনে না নিলে তা একপর্যায়ে সরকার পতনের এক দফা দাবিতে পরিণত হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তারা।

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চকে কেন্দ্র করে কুমিল্লায় পৃথক তিনটি পথসভার আয়োজন করা হয়। দাউদকান্দি ও পদুয়ার বাজারের পথসভায় নেতারা দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরে সরকারের সমালোচনা করেন।

লং মার্চ ঘিরে দাউদকান্দি ও কুমিল্লার পথসভাগুলোতে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সরকারের নীতির প্রতিবাদ জানান এবং জনগণের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

পথসভা শেষে লং মার্চের গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশ্যে কুমিল্লা ছেড়ে যায়।

Tags: আমিরকুমিল্লাজামায়াতে ইসলামীলং মার্চ
Previous Post

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় জরুরি অবস্থা জারি মালয়েশিয়ার

Next Post

৫ দিন পর হিলি বন্দরে আবারও আমদানি-রপ্তানি শুরু

Next Post
প্রতিনিধির পাঠানো ছবি

৫ দিন পর হিলি বন্দরে আবারও আমদানি-রপ্তানি শুরু

ক্রিস্টিয়ান রোমেরো (সর্ব বামে)

মেসির অবসরে আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT