চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা মরতে চাই, দেখি কত লোক মারতে পারে: জি এম কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:49 অপরাহ্ন 01, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
জি এম কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমরা মরতে চাই, দেখি কত লোক মারতে পারে। তিনি এসময় বলেছেন, আগামীকাল শনিবার ২ নভেম্বর পূর্বনির্ধারিত সমাবেশ করবে জাতীয় পাটি।

তিনি আজ শুক্রবার ১ নভেম্বর এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেন জি এম কাদের। এসময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা দেখতে চাই।

আওয়ামী লীগের কোন অপকর্মের মধ্যে জাতীয় পার্টি জড়িত ছিল না দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, হঠাৎ করে একটি গোষ্ঠী আমাদেরকে আওয়ামী লীগের দোসর বলছে।এই কথার সত্যতা নেই। আমাদের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, গতকাল ছাত্র জনতার নামে কিছু মানুষ এসে আমাদের পার্টি অফিসে আগুন দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিনের নেতৃত্বে তারা এসে হামলা করে।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি কখনও সন্ত্রাসে বিশ্বাসী নয়, এর বিরুদ্ধে আমরা। তিনি আরও বলেন, আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করেছি। আমরা সবার জন্য নামাজ পড়ে দোয়া চেয়েছি। তিনি দাবি করেন, বাংলাদেশের কোন রাজনৈতিক দল জাতীয় পার্টির মত এত স্বচ্ছভাবে কাজ করেনি। তিনি বলেন, আমরা ক্ষমতা চাই না। আমরা চাই দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করে সবাই আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিল। ২০১৪ ও ২৪-এর নির্বাচনে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচন করতে বাধ্য করেছিলো। তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণ করলেই কেন অপরাধ হবে? সাংবিধানিক অধিকার এটা। শেষ ৩টি নির্বাচন নিয়ে তথ্য ও ইতিহাস বিকৃত করা হয়েছে। বিএনপি-আওয়ামী লীগের হামলা, মামলা ও দলীয় বিভক্তির রাজনীতির শিকার জাতীয় পার্টি হয়েছে বলেও দাবি করেন জি এম কাদের।

 

Tags: আওয়ামী লীগজাতীয় পার্টিজি এম কাদের
Previous Post

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: প্রভাব ফেলতে পারে আবহাওয়া!

Next Post

মা হতে চলেছেন অ্যামি জ্যাকসন

Next Post
অ্যামি জ্যাকসন গর্ভবতী অবস্থায় স্বামীর সঙ্গে সুন্দর মুহূর্ত উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হতে চলেছেন অ্যামি জ্যাকসন

শেরপুরে বৈদ্যুতিক ফাঁদে বন্যহাতির মৃত্যু, স্থানীয়রা দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে বৈদ্যুতিক ফাঁদে বন্যহাতির মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT