চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রিয়া সরকার রাষ্ট্রদূতকে গ্রহণ না করা বিষয়ে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

সাদিকুর রহমান সাকী by সাদিকুর রহমান সাকী
5:37 অপরাহ্ন 21, জানুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের দেশের মানুষের চরিত্র হচ্ছে কাউকে ওপরে উঠতে দেখলে টেনে নিচে নামানোর, মিডিয়াও ওই লাইনেই আছে, বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অস্ট্রিয়া সরকার বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত মো. তৌহিদুল ইসলামকে গ্রহণে অস্বীকৃতি জানানোর প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।

শনিবার  সকালে সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের চাঁনপুর গ্রামে সুরমা নদীর উভয়পার খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

বর্তমানে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তৌহিদুল ইসলামের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সে (তৌহিদুল) যখন অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা দেয়, ওইটাতেও সারা বাংলাদেশে ফার্স্ট হয়। তারপরে তার ব্যাচের ফার্স্ট বয় সে। অত্যন্ত ভালো, তুখোড় ছেলে। এখন ওরে টেনে কীভাবে নামানো যায়, এ জন্য তার মন্ত্রণালয়ের লোকজন, তারই বন্ধুবান্ধবরা কন্টিনিউয়াসলি চেষ্টা করে। তার (তৌহিদুল) শত্রু আছে। আর না হয় পত্রিকায় এগুলো গেল কীভাবে? হি ইজ অ্যা ভেরি গুড অফিসার। আমি যদ্দিন আছি, আই উইল ডিফেন্ড হিম।

২০১৩ সালে ইতালির মিলানে কনসাল জেনারেল হিসেবে কর্মরত থাকাকালে মো. তৌহিদুল ইসলামের বিরুদ্ধে এক নারী সহকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে কিছু পায়নি বলেও জানিয়েছে। গত বছরের মাঝামাঝি থেকে ভিয়েনা মিশনে বাংলাদেশের রাষ্ট্রদূতের পদ শূন্য আছে। এ পদে কূটনীতিক তৌহিদুলকে নিয়োগ প্রস্তাব করে ভিয়েনায় পাঠায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু সেখানকার সরকার তৌহিদুলকে গ্রহণ করতে রাজি হয়নি।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মানুষের দুর্গতি নিরসনে সুরমা নদী খনন শুরু হয়েছে। বন্যার প্লাবন ও নদী ভাঙ্গন রোধে এ পরিকল্পনা কাজে আসার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।

উদ্বোধনকালে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন। পরে এক জনসভায় বক্তব্য রাখেন তিনি।

এ সময় স্থানীয় জনতা জুড়ি নদীতে ব্রিজ নির্মাণের দাবি জানান।

Tags: পররাষ্ট্রমন্ত্রীমিডিয়াসিলেট
Previous Post

ব্যাচেলর পয়েন্ট মিস করি, পলাশের সাথে আমাকে বেশি মানায়: পারসা ইভানা

Next Post

ইজতেমায় পাঁচ মুসুল্লির মৃত্যু

Next Post
ইজতেমায় হাজার হাজার মুসল্লির সমাগম, ধর্মীয় অনুষ্ঠান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইজতেমায় পাঁচ মুসুল্লির মৃত্যু

আসামি হাতে কড়া জড়ানো, জেলখানার দরজা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT