চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের গণতন্ত্র কেন স্বৈরাচারী হয়, তা জানা দরকার: ফয়জুল লতিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 25, জানুয়ারি 2025
in শিল্প সাহিত্য
A A
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক ও অতিথিদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গবেষক ও প্রাবন্ধিক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে উত্তম গণতান্ত্রিক শাসন ছিল, সেই গণতান্ত্রিক শাসন কেন বারবার আমাদের এখানে স্বৈরাচারে রূপ নেয় তা গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।’

‘কবিতার স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গের কবিতা’ শিরোনামে তরুণ কবিদের কবিতা পাঠ এবং সেসব কবিতার ওপর আলোচনার আয়োজন করে সংস্কৃতিবাংলা।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালের রাজধানীর মিরপুরের বৌটুবানি মিলনায়তনে  এই আয়োজনে ছিল ২০ তরুণের কবিতা পাঠ, আলোচনা ও গান।

আয়োজনে উদ্বোধনী বক্তব্যে কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ শেখ হাসিনার দুঃশাসনের কথা উল্লেখ করে বলেন, দীর্ঘ একটা সময় গেছে, যখন আমরা প্রশ্ন করতে পারতাম না। সেটা ছিল একটা হুজুন।’ প্রশ্ন করার পরিসর যেন আবার সীমাবদ্ধ হয়ে না পড়ে সেটাই আশা করেন তিনি।

আয়োজনে তরুণ কবিদের কবিতার বৈশিষ্ট্য, বিশিষ্টতা ও খামতির নানা দিক নিয়ে আলোচনা করেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক ফয়েজ আলম।

তিনি বলেন, বহুমতের সমাবেশ ছাড়া একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা যায় না। বহুমাত্রিকতা এবং বহুস্বরিকতার নানা দিক নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ‘এই আয়োজনে যারা কবিতা পড়লেন তাদের অনেকের কবিতায় এমন এক ব্যাপার আছে যা এই আয়োজনের শিরোনাম ‘কবিতার স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গের কবিতা’র সঙ্গে খুব যায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে-পরে যা ঘটেছে তার প্রতিক্রিয়া রয়েছে কবিতাগুলোয়, সে সময়ের ক্ষোভ ও দুঃখও আছে এসব কবিতায়।

আয়োজনের সভাপ্রধান গবেষক ও প্রাবন্ধিক ফয়জুল লতিফ চৌধুরী এই সময়ের তরুণদের কবিতার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গিয়ে ধ্রুপদী সাহিত্যের প্রসঙ্গ টেনে বলেন, কবিতার ধ্রুপদী ধারার বৈশিষ্ট্য সমসময় এক রকম থাকে না, সময়ের দাবিতে তা বদলেও যায়। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, শামসুর রাহমান, আল মাহমুদ, আবুল হাসান প্রমুখদের লেখা ধ্রুপদী, কিন্তু তারা কেউ কেউ আলাদা সময়ের কবি, কেউবা একই সময়ের, তাদের লেখা আলাদা বৈশিষ্ট্যের হয়েও ধ্রুপদী হয়ে উঠেছে।

ফয়জুল লতিফ চৌধুরী সাম্প্রতিক আলোড়ন-আন্দোলনের প্রসঙ্গ ধরে এই সময়ের তরুণ কবিদের মনোযোগ আকর্ষণ করে বলেন, সুপরিচিত ঘটনা ও প্রসঙ্গকে অপরিচিত করে তোলার শিল্প-সাহিত্যের কাজ। এই অপরিচিতকরণ কৌশল এখনকার সময়ের বাংলাদেশের শিল্প-সাহিত্যে প্রয়োগের ওপর জোর দেন তিনি।

আয়োজনে কবিতা পাঠ করেন রাসেল রায়হান, রোজেন হাসান, শাকিল মাহমুদ, রনক জামান, খান আলাউদ্দিন, আবিদ আজম, হিম ঋতব্রত, মঈন মুনতাসীর, শামস আরেফিন, তাজ ইসলাম, সায়্যিদ লুমরান প্রমুখ।

তরুণ কবিদের কবিতাপাঠের এই আয়োজনে সংস্কৃতিবাংলার পক্ষে সূচনা বক্তব্য রাখেন কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক চঞ্চল আশরাফ। তিনি সংস্কৃতিবাংলার বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শাহনাজ পারভিন। আয়োজনে নজরুলগীতি এবং আধুনিক গান পরিবেশনের মাধ্যমে সমাপনী মুগ্ধতা ছড়িয়ে দেন তরুণ কণ্ঠশিল্পী তানজিনা রহমান মীম।

আয়োজনে উপস্থিত কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা সংস্কৃতিবাংলার বহুত্ববাদী সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরো প্রসারিত করার যে প্রচেষ্টা ও উদ্যোগ তার প্রশংসা করেন।

Tags: সংস্কৃতিবাংলা
Previous Post

বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন, পরীক্ষা দিলেন আলিস

Next Post

আবারও স্বাভাবিক গতিতে চলছে মেট্রোরেল

Next Post
মেট্রোরেল ট্রেন চলন্ত অবস্থায়, ঢাকা রেলপথে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও স্বাভাবিক গতিতে চলছে মেট্রোরেল

বাংলাদেশ সীমান্তে বিএসএফের অপস অ্যালার্ট জারি, ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’ জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT