চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 অপরাহ্ন 28, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
মির্জা ফখরুল কথা বলছেন, রাজনৈতিক আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আর যুদ্ধ দেখতে চাই না।

সোমবার ২৮ এপ্রিল সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণ-সংযোগের অংশ হিসেবে পথসভায় এ মন্তব্য করেন তিনি।

মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডর দেয়ার বিষয়ে বাংলাদেশের অন্তর্বতী সরকার যে নীতিগত সম্মতি দিয়েছে, সেই প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, আরাকানদের সাথে যোগাযোগের জন হিউম্যানিটিরিয়ান প্যাসেজ নিয়ে ইউনূস সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, সকল রাজনৈতিক দলের সাথে বসে সরকারের সে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে তিনি মন্তব্য করেছেন।

সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার কী? আমি বুঝি না। আমি বুঝি গণতন্ত্র, আমি বুঝি মানুষের অধিকার। ইউনূস সরকারের প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা। সবাই মিলে আমরা অধ্যাপক ইউনূস সরকারকে দায়িত্ব দিয়েছি।

দেশের স্বার্থে,মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য বলে উল্লেখ করেন তিনি। বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করা আপনাদের উচিত। নির্বাচনের সঠিক দিনক্ষণ ও সঠিক রোডম্যাপ দেন অতি শীঘ্রই। এদেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায়।

Tags: মির্জা ফখরুলমির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক

Next Post

ভারতে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ, বাদ যায়নি শোয়েব আখতার

Next Post
পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধের খবর, শোয়েব আখতারসহ অন্যান্যদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ, বাদ যায়নি শোয়েব আখতার

শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করছে, কিছু ছাত্রছাত্রী প্ল্যাকার্ড ধরে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT