চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকে মেলবোর্ন মাতানো কনস্টাসের কোচ এক বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 পূর্বাহ্ন 26, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি কোচের সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটার কনস্টাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলবোর্ন টেস্টে অভিষেক হয়েছে ১৯ বছর ৮৫ দিন বয়সী স্যাম কনস্টাসের। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে তারচেয়ে কম বয়সে আর কেউ ওপেনিংয়ে নামেননি। ইতিহাস গড়া ডানহাতি অজি ওপেনার কনস্টাসের কোচ একজন বাংলাদেশি।

কনস্টাসের রেকর্ডে পেছনে পড়ে গেছে ১৯২৯ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে আর্চি জ্যাকসনের ১৯ বছর ১৪৯ দিনে অভিষেকের কীর্তি। শুধু দারুণ এ কীর্তি নয়, এদিন ভারতের বিপক্ষে ৬৫ বলে ৬০ রানের দারুণ এক ইনিংসও খেলেছেন তিনি।

কনস্টাসের কল্যাণে ৩ বছর ও ৪৪৮৩ বল পর টেস্ট ক্রিকেটে ছক্কা হজম করেছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। ২০২১ সালে সবশেষ তাকে ছক্কা হাঁকিয়েছিলেন আরেক অজি ব্যাটার ক্যামেরন গ্রিন। এরপরই মূলত আলাদা করে আলোচনায় আসেন কনস্টাস আর তার বাংলাদেশি কোচ তাহমিদ ইসলাম। এই বাংলাদেশি কনস্টাসের সঙ্গে মেলবোর্ন টেস্টেও কাজ করছেন।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে খবর, নাথান ম্যাকসুয়েনির জায়গায় ডাক পাওয়া কনস্টাস অস্ট্রেলিয়া দলে যোগ দিয়েছেন রোববার। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো আগে কনস্টাসকে নিয়ে কাজ করেননি। এছাড়া কনস্টাসের বয়স বিবেচনা করে মেলবোর্নে তার ব্যক্তিগত ব্যাটিং কোচকে নিয়ে আসার সুযোগ দেয়া হয়েছে। যে কোচের নাম তাহমিদ।

তাহমিদ ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে ছিলেন, তবে কোনো ম্যাচ খেলেননি। তখন এক ভিডিওতে তাকে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া বাংলাদেশি হিসেবে।

এবারের গ্রীষ্মকালীন ক্রিকেট শুরুর দিকে দ্য এজকে তাহমিদ বলেছিলেন, ‘কনস্টাসকে নিয়ে টেকনিক্যাল কাজগুলো করি। আর শেন ওয়াটসন খেলার মানসিক দিকগুলো নিয়ে কাজ করেন।’

Tags: অস্ট্রেলিয়াঅ্যাডিলেডওয়াটসনকনস্টাসতাহমিদবুমরাহভারতলিড স্পোর্টস
Previous Post

‘অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা’ শিশুদের স্কুলে ভর্তিতে দিল্লির রাজ্য সরকারের আপত্তি

Next Post

ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় সরকারের নিন্দা

Next Post
বাংলাদেশ সরকারের লোগো, সবুজ ও লাল রঙে, কেন্দ্রে মানচিত্রের আকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় সরকারের নিন্দা

উপদেষ্টা আসিফের ছবি, তিনি বাংলার সংবাদপত্রে আলোচিত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয়ের 'আগুনের রহস্য' নিয়ে উপদেষ্টা আসিফের পোস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT