চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজনি ওয়ার্ল্ডে ওয়াটারস্লাইডে দুর্ঘটনা, ৫০ হাজার ডলারের মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 পূর্বাহ্ন 03, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Walt Disney World entrance with Mickey Mouse images and flags, sunny day. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা ইউজিন স্ট্রিকল্যান্ড ডিজনি ওয়ার্ল্ডের বিরুদ্ধে প্রায় ৬০ লাখ টাকা (৫০ হাজার ডলার) ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন। অভিযোগ, ডিজনির ব্লিজার্ড বিচ ওয়াটারপার্কে ‘ডাউনহিল ডাবল ডিপার’ নামের একটি ওয়াটারস্লাইডে চড়ার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

আজ (৩ জুন) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ২০২১ সালের জুলাই মাসে ঘটে যাওয়া এই ঘটনার সময় ইউজিনের ওজন ছিল ১৫১ কেজি, যা ওই রাইডের নির্ধারিত ১৩৮ কেজির সীমা অতিক্রম করেছিল।

মামলায় বলা হয়েছে, স্লাইডটির অতিরিক্ত গতি এবং এর নকশাগত ত্রুটির কারণে ইউজিনের ইনফ্ল্যাটেবল টিউবটি সরে যায় এবং তিনি জোরে স্লাইডের শক্ত প্লাস্টিকের ওপর পড়ে যান। ফলে তিনি শারীরিকভাবে গুরুতর আহত হন। তার দাবি, এতে তার ব্যথা, অক্ষমতা, দাগ, বিকৃতি, মানসিক যন্ত্রণা এবং জীবন উপভোগের ক্ষমতা হারানোর মতো সমস্যার সৃষ্টি হয়েছে।

ইউজিনের আইনজীবীরা বলেন, আমাদের মক্কেল ডিজনির ব্লিজার্ড বিচ রাইডে গুরুতরভাবে আহত হয়েছেন। ডিজনির নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ও তদারকির অভাবের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি। আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে আইনি পদক্ষেপ নিচ্ছি।

যুক্তরাষ্ট্রে বিনোদন পার্কে নিরাপত্তা নিয়ে বিতর্ক নতুন নয়। তবে ডিজনির মতো বৃহৎ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের মামলা আবারো প্রতিষ্ঠানটির নিরাপত্তা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে।

Tags: ডিজনি
Previous Post

কমল হাসানকে সমর্থন করে শেষে কেন সরে গেলেন রামগোপাল?

Next Post

ঈদযাত্রায় মহাসড়কে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

Next Post
মহাসড়কে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও আহতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রায় মহাসড়কে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ব্যাংক শাখায় গ্রাহকদের লাইন, ব্যাংক খোলা সময়ের জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা যেসব এলাকায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT