চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরমুজ নাকি বিষ? চারজনের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:23 পূর্বাহ্ন 02, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তরমুজের টুকরো, রঙিন ও তাজা, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুকে ঘিরে তদন্তে নতুন মোড় এসেছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও, ফরেনসিক পরীক্ষার কিছু প্রাথমিক তথ্য সামনে আসায় এখন বিষপ্রয়োগের সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, শুরুর দিকে ধারণা করা হচ্ছিল, তরমুজ বা খাবারের কারণে ফুড পয়জনিং হয়ে এই মৃত্যু ঘটেছে। তবে ফরেনসিক পরীক্ষায় ভিন্ন চিত্র উঠে এসেছে। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, মৃতদের মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্রসহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অস্বাভাবিকভাবে সবুজ বর্ণ ধারণ করেছে, যা সাধারণ খাদ্যে বিষক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় না।

গত শনিবার রাতে স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ দোখাডিয়া (৪৫) তার পরিবারসহ বাড়িতে নৈশভোজ করেন। মাটন পোলাও খাওয়ার পর তারা স্বাভাবিক ছিলেন। পরে রাত প্রায় ১টার দিকে পরিবারের সদস্যরা তরমুজ খান। ভোরের দিকে হঠাৎ করেই সবাই বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন। কয়েক ঘণ্টার ব্যবধানে আবদুল্লাহ, তার স্ত্রী নাসরিন (৩৫) এবং দুই কন্যা জয়নাব (১৩) ও আয়েশার (১৬) মৃত্যু হয়।

চিকিৎসক ও তদন্তকারীদের মতে, এই ধরনের পরিবর্তন শরীরে কোনো মারাত্মক রাসায়নিক বা বিষ প্রবেশের ইঙ্গিত দিতে পারে। ফলে এখন বিষপ্রয়োগের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, আবদুল্লাহ দোখাডিয়ার শরীরে মরফিন নামের শক্তিশালী ব্যথানাশক ওষুধের উপস্থিতি পাওয়া গেছে।

এটি কীভাবে তার শরীরে গেল চিকিৎসার অংশ ছিল নাকি অন্য কোনো কারণে প্রবেশ করেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।অন্যদিকে রাজ্যের খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, তরমুজের সঙ্গে মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক এখনও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে খাওয়া মাটন পোলাওও স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে মৃতদের ভিসেরা নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পারিবারিক শত্রুতা, বিষাক্ত রাসায়নিকের ব্যবহার কিংবা পরিকল্পিত হত্যাকাণ্ডের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

Tags: তরমুজবিষ
Previous Post

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

Next Post

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী হযরত শাহজালালের মাজারে জিয়ারত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশী শ্রমিকের যৌন নির্যাতনের প্রতিবাদে নারী মুখোশধারী মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু নারীরাই নয়, সৌদি আরবে যৌন নির্যাতনের শিকার বাংলাদেশী পুরুষ কর্মীরাও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT