চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এগারো বছরে ‘জলতরঙ্গ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 21, মে 2025
in শিল্প সাহিত্য
A A
সংগীত পরিবেশনা করছে নারী ও পুরুষ শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গ তার দায়িত্বপূর্ণ আয়োজন দিয়ে দশ বছর পূর্ণ করে এগারো বছরে পদার্পণ করল।

এ উপলক্ষ্যে সংগঠনটি গান আর কবিতার আসর করেছিল ছায়ানট মিলনায়তনে। গত ১৬ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় শুরু হয় অনুষ্ঠান।

শুরুতেই বিশেষ অতিথি ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তার ২০ মিনিটের বক্তব্য হল ভর্তি দর্শক পিনপতন নীরবতায় শোনেন। তিনি বলেন, সংস্কৃতি শিক্ষার চেয়েও বড়, সভ্যতার চেয়েও বড়; সংস্কৃতিই জাতির মেরুদণ্ড। পুঁজিবাদ কীভাবে মানুষকে পণ্যে পরিণত করে তিনি তা সুন্দরভাবে বুঝিয়ে বলেন। এরপরে মঞ্চে আসে বিশেষ অতিথি দুই শিশুশিল্পী, সারেঙ্গী বাদক ইউসুফ আহমেদ ও মাহিমা মেহজাবিন। এই দু’জন শিল্পী সারেঙ্গী বাদনে সবাইকে মুগ্ধ করেছে।

জলতরঙ্গের ১১ বছর উদযাপনে সাংস্কৃতিক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এরপরে শুরু হয় ‘ভালো থেকো ফুল’ শীর্ষক মূল অনুষ্ঠান। সমবেত কন্ঠে দেশাত্মবোধক গান ‘ও আমার স্বপ্নঝরা আকূল করা জন্মভূমি’ দিয়ে আসর শুরু হয়। গ্যালারিতে তখন সবার চোখেমুখে মুগ্ধতার ছাপ। সবার মধ্যেই যেন গভীর দেশপ্রেম দোলা দিয়ে যাচ্ছিল। একে একে সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, ও আমার বাংলা মা তোর, জন্ম আমার ধন্য হল, আবার আসিব ফিরে, একতারা লাগেনা আমার, আজকের শিশু, হায়রে আমার মন মাতানো দেশ, স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিনসহ ২০টি গান পরিবেশিত হয়, শ্রোতাদের মধ্যে এতটুকু অধৈর্যভাব বা বিরক্তি লক্ষ্য করা যায়নি। বরং সবাই গলা ছেড়ে গাইছিলেন প্রাণের গানগুলো।

সবশেষে পরিবেশিত হয় জাতীয় সংগীত। যা শুরু হয় গগন হরকরার মূল গান আমি কোথায় পাব তারে দিয়ে। জাতীয় সংগীত গাইবার সময় জলতরঙ্গের দু’জন সদস্য একটি বড় জাতীয় পতাকা শিল্পীদের সামনে মেলে ধরে দাঁড়ান; যা উপস্থিত সবার মনে এক অসাধারণ অনুভুতির জন্ম দেয়।

পুরো অনুষ্ঠানের পাণ্ডুলিপি, গান/ কবিতা নির্বাচন, সময়ানুববর্তিতা, উপস্থাপনা, আমন্ত্রণ পত্র, স্মরণিকা ছিল প্রশংসনীয়। দর্শকরা বলছেন, এরকম আয়োজন আর‌ও বেশি হওয়া প্রয়োজন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জাকির হোসেন তপন ও তানভীরা আশরাফ শ্যামা।

Tags: জলতরঙ্গ
Previous Post

দ্রব্যমূল্য থেকে জীবনসংগ্রাম— ঈদে বড়পর্দায় নিরবের ‘শিরোনাম’

Next Post

নির্বাসনের দেয়াল পেরিয়ে কানে পানাহি, কান্নাভেজা প্রিমিয়ার

Next Post
চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠানে অতিথি ও শিল্পীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাসনের দেয়াল পেরিয়ে কানে পানাহি, কান্নাভেজা প্রিমিয়ার

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, একজন বল হাতে, অন্যরা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল আরব আমিরাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT