চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবিতে ৩ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 পূর্বাহ্ন 17, জুলাই 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবিতে উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের কাছে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় ৫০ জনের বেশি যাত্রী নিয়ে একটি ওয়াটার বাস ডুবে যায়। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও জীবিত উদ্ধার করা হয়েছে আটজনকে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল।

রোববার ১৬ জুলাই রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজদের সন্ধানে রোববার মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরিরা।

ওয়াটার বাসটি রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এলে এটি এমভি আরাবি নামের বালু বোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তাদের একজন আলিফ (১৪) ও অন্যজন ফাহিম (২৫)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস রোববার রাত ১২টা পর্যন্ত তিনজনের লাশ এবং আটজনকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছে।

এর আগে রাত ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার অভিযানে অংশ নেন কোস্টগার্ডের ডুবুরি দলও। উদ্ধার কাজ সার্বক্ষণিক মনিটরিং করছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ওয়াটার বাসডুবির ঘটনায় স্বজন হারানোর শঙ্কায় রাতে বুড়িগঙ্গার তীরে ছুটে আসেন অনেকে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার।

ডুবে যাওয়া ওয়াটার বাসটিকে হাওয়া দিয়ে ভাসিয়ে তীরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী জাহাজ অগ্রদূত। উদ্ধার কাজে যোগ দিতে নারায়ণগঞ্জ বেইজ থেকে আসছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।

Tags: ওয়াটার বাস ডুবিলঞ্চ টার্মিনালসদরঘাট
Previous Post

কিশোরগঞ্জের হাওরে ডুবে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু

Next Post

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ

Next Post
ভোটাররা ঢাকার একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ

ফেনীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধের ছবি, বিক্ষোভ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ দাবিতে ফেনীতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT