চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তিন মিনিট পরপর সংবাদ সম্মেলন করো না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 পূর্বাহ্ন 06, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রেস কনফারেন্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর বেশ নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), চলছে পরিবর্তনের ঝড়। অধিনায়ক থেকে নির্বাচক, কোচিং স্টাফ, সব জায়গায় এসেছে পরিবর্তন। হতাশা ভুলে অস্ট্রেলিয়ার বিপক্ষ সিরিজ খেলতে নামছে দলটি। তবে নানা ঘটনায় অল্প সময়ের ব্যবধানে পিসিবি বারবার সংবাদ সম্মেলনে আসছে, এ প্রবণতাকে ভালোভাবে নেননি কিংবদন্তি সাবেক ওয়াসিম আকরাম।

বিশ্বকাপের পর নেতৃত্ব হারিয়েছেন বাবর আজম, পরিবর্তে টি-টুয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদি ও টেস্টে শান মাসুদকে দেয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। বোর্ডের নির্বাচক হয়ে এসেছেন ওয়াহাব রিয়াজ, পরিচালক মোহাম্মদ হাফিজ। নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছিলেন ফিক্সিং কেলেঙ্কারিতে দণ্ডপ্রাপ্ত সাবেক অধিনায়ক সালমান বাটও। এসব ঘটনায় শেষ কদিনে অনেকবার সংবাদ সম্মেলন করেছে পিসিবি।

ওয়াসিম আকরামের মতে, কাজ করার জন্য বা কোনো সিদ্ধান্তের জন্য বারবার সম্মেলন করার কোনো মানে হয় না। এক্সে প্রকাশিত ভিডিওতে ৫৭ বর্ষী ওয়াসিম বলেছেন, ‘প্রতি তিন মিনিট পরপর সংবাদ সম্মেলন করবেন না। সাহসের সঙ্গে সিদ্ধান্ত নেয়া এবং তাতে স্থির থাকা উচিৎ।’

সঙ্গে টিম ম্যানেজমেন্টকে ধৈর্য ধরার বার্তা দিয়ে ওয়াসিম বলেছেন, ‘মোহাম্মদ হাফিজ পরিচালক হয়েছে। ওয়াহাব রিয়াজ নির্বাচক, কামরান আকমলও আছে। ওরা বর্তমান ক্রিকেটার। এটা ওদের সময়, ধৈর্য ধরুন, ওরা নিজেদের প্রমাণ করুক।’

– Stick to your decisions and be brave… #Cricket #Pakistan pic.twitter.com/greyXxgtvq

— Wasim Akram (@wasimakramlive) December 4, 2023

অজিদের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে পাকিস্তান। ১৪ ডিসেম্বর পার্থে সিরিজের প্রথম টেস্ট শুরু। ২৬ ডিসেম্বর মেলবোর্নে দ্বিতীয় ও ৩ জানুয়ারি সিডনিতে শেষ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান।

Tags: অস্ট্রেলিয়াওয়াসিমওয়াহাবপাকিস্তানপিসিবিবাবরলিড স্পোর্টসহাফিজ
Previous Post

‘টাইম অ্যাথলেট অব দ্য ইয়ার’ মেসি

Next Post

আদালত অবমাননা: বিচারক সোহেল রানার আপিলের রায় ১২ ডিসেম্বর

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত অবমাননা: বিচারক সোহেল রানার আপিলের রায় ১২ ডিসেম্বর

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, প্রথম সেশনেই তিন উইকেট হারাল বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সকালের সেশনেই স্পিন দাপট, ব্যাটারদের কঠিন পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT