চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন ওয়াসিম আকরাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 30, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ওয়াসিম আকরাম, বাংলাদেশি ক্রিকেটার, হাস্যোজ্জ্বল মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট থেকে অবসরের পর কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন ওয়াসিম আকরাম। প্রকাশের অপেক্ষায় থাকা তার অটোবায়োগ্রাফি ‘সুলতান: আ মেমোইর’য়ে জীবনের কালো অধ্যায়ের কথা তুলে ধরেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

পাকিস্তানের হয়ে টেস্ট ও ওয়ানডেতে এখনো সর্বাধিক উইকেট শিকারি বোলার বাঁহাতি পেসার ওয়াসিম। ১৮ বছরের ক্যারিয়ার যাত্রার শেষ টানেন ২০০৩ সালে। অবসরের পর ধারাভাষ্য এবং কোচিং করাতে বিশ্বের নানা প্রান্তে ভ্রমণ করে চলেছেন।

ক্রিকেট ছাড়ার পরপরই কোকেনে আসক্ত হয়ে পড়া শুরু ওয়াসিমের। ২০০৯ সালে প্রথম স্ত্রী হুমার মৃত্যুর পর আসক্তির সমাপ্তি টানতে সক্ষম হন।

বায়োগ্রাফিতে সাবেক বাঁহাতি পেসার লিখেছেন, ‘নিজেকে প্রশ্রয় দিতে পছন্দ করতাম। পার্টি করতে পছন্দ করতাম। সাউথ এশিয়ার খ্যাতির সংস্কৃতি সবসময় নিজেকে গ্রাস করেছে। এটা প্রলুব্ধ এবং কলুষিতও করে। এক রাতে দশটি পার্টিতে যেতেই পারেন। তবে এটি আমার উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল।’

‘সবচেয়ে খারাপ যেটা ঘটেছিল, কোকেনের উপর নির্ভরশীলতা হয়ে পড়েছিলাম। ইংল্যান্ডের একটি পার্টিতে যখন এটি গ্রহণের প্রস্তাব দেয়া হয়েছিল, তখন সেটি হালকাভাবে শুরু হয়েছিল। আমার কোকেন ব্যবহার ক্রমাগত বাড়তে থাকে। এক পর্যায়ে অনুভব করেছিলাম যে এটা আমার প্রয়োজন।’

‘কোকেন ব্যবহার আমাকে অস্থির করে তুলেছিল। প্রতারক করে তুলেছিল। হুমা, আমি জানি, এই সময়ে প্রায়ই একাকী ছিল। সে করাচিতে তার বাবা-মায়ের কাছে চলে যাওয়ার ইচ্ছার কথা বলত। আমি যেতে চাইতাম না। করাচি যেতে পছন্দ করতাম। কাজ আছে এমন ভান করতাম, কারণ পার্টিতে যাওয়ার কথা ছিল।’

‘অবশেষে হুমা আমার মানিব্যাগে কোকেনের একটি প্যাকেট খুঁজে পেল। বলল, তোমার সাহায্য দরকার। রাজি হলাম। ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। নিয়ন্ত্রণ করতে পারতাম না।’

‘ঘুমাতে পারতাম না, খেতে পারলাম না। আমার ডায়াবেটিসের প্রতি অমনোযোগী হয়ে পড়ি। যার কারণে মাথাব্যথা এবং মেজাজ খারাপ হয়ে যেত। ব্যাপারটা গোপনীয় রাখা যন্ত্রণার ছিল।’

রিহ্যাবে গিয়েও তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছি। ওয়াসিম লিখেছেন, ‘ডাক্তার একজন সম্পূর্ণ বিকৃত মানসিকতার ব্যক্তি ছিলেন। তিনি প্রাথমিকভাবে রোগীদের চিকিৎসার পরিবর্তে তাদের পরিবারগুলো সঙ্গে কারসাজি করেছিলেন। অর্থ না দিলে আত্মীয়দের কাছ থেকে রোগীদের বিচ্ছিন্ন করে রাখা হতো।’

অতীতের কথা স্মরণ করে সাবেক ক্রিকেটার অনুশোচনায় ভোগেন। সেটি স্বীকারও করছেন, ‘এখনো গ্লানি বয়ে বেড়াচ্ছি। বিবাহবিচ্ছেদের কথা ভেবেছিলাম। বিরল ছত্রাক সংক্রমণ মিউকারমাইকোসিসে আক্রান্ত হয়ে ২০০৯ সালের অক্টোবরে হুমার মৃত্যুর পর আমার কোকেনের ব্যবহার বন্ধ হয়ে যায়।’

Tags: অটোবায়োগ্রাফিওয়াসিমকোকেনপাকিস্তানলিড স্পোর্টস
Previous Post

বিএনপির এমপিরা পদত্যাগ করলে সংসদের কিছু যাবে আসবে না: কাদের

Next Post

দুইবার জয়ের আনন্দ

Next Post
বাংলাদেশের ক্রিকেট উৎসবের সময় আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইবার জয়ের আনন্দ

শেখ হাসিনা বাংলাদেশের রূপকার, ৩০ বছর প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT