চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াশিংটন ডিসিতে গুলি চালানো আফগান যুবক চিহ্নিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 27, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ওয়াশিংটন ডিসিতে গুলি চালানো আফগান যুবক চিহ্নিত, সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে মাত্র কয়েক ব্লক দূরে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলি চালানো সন্দেহভাজন যুবকটি আফগানিস্তান থেকে এসেছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তিটি আফগানিস্তান থেকে এসেছেন। তিনি অভিযোগ করেন, এর জন্য বাইডেন প্রশাসন দায়ী।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলি চালানোর ঘটনাটিকে ‘সন্ত্রাসী কাজ’ বলে অভিহিত করে বলেছেন, তিনি পৃথিবীর এক জঘন্য জায়গা আফগানিস্তান থেকে আমাদের দেশে এসেছিলেন।’

ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে বলেন, সন্দেহভাজন ব্যক্তিকে ‘বাইডেন প্রশাসন ২০২১ সালের সেপ্টেম্বরে উড়োজাহাজে করে এখানে নিয়ে এসেছিল।’

আইন প্রয়োগকারী সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, বুধবার দুপুর ২টার দিকে উত্তর-পশ্চিম ডিসির ফারাগুট ওয়েস্ট মেট্রোস্টেশনের কাছে লাকানওয়াল গুলি চালান। এতে একজন নারী গার্ডের বুকে আঘাত লাগে ও তার মাথায় গুলি লাগে। এরপর বন্দুকধারী আরেকজন গার্ডের দিকে গুলি চালায়। ততক্ষণে কাছাকাছি অবস্থানরত আরেকজন গার্ড ছুটে এসে তাকে ধরে ফেলে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক তাদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার এই হামলাকে ‘‘লক্ষ্যবস্তুবদ্ধ গুলি’’ বলে অভিহিত করেছেন।

যুদ্ধ সচিব পিট হেগসেথ প্রশাসনকে ওয়াশিংটনে অতিরিক্ত ৫০০ সৈন্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

গণমাধ্যমের সাথে কথা বলার সময় এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেছেন, ‘এটি ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপর আক্রমণ’ হওয়ায় ফেডারেল পর্যায়ে মামলাটি বিচার করা হবে।

কে রহমানউল্লাহ লাকনওয়াল
প্রতিবেদন অনুসারে, লাকনওয়াল মার্কিন সরকারের কর্মসূচি ‘‘অপারেশন অ্যালিস ওয়েলকাম’’ এর অধীনে আমেরিকায় প্রবেশ করেছিলেন এবং ওয়াশিংটনের বেলিংহামে পুনর্বাসিত হন।

এনবিসি এবং ওয়াশিংটন পোস্টসহ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আইন প্রয়োগকারী কর্মকর্তারা ও তদন্তকারী কর্মকর্তারা বলেছেন যে, লাকনওয়াল মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পর ওয়াশিংটন রাজ্যে বসবাস করেছিলেন। এনবিসি জানিয়েছে, এফবিআই এই হামলাটিকে সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করছে।

Tags: ডোনাল্ড ট্রাম্প
Previous Post

প্লট দুর্নীতির মামলা: জয় ও পুতুলের ৫ বছর কারাদণ্ড

Next Post

দুদিনের ৮৪৭ বলের পার্থ টেস্টের পিচ পেল আইসিসির সর্বোচ্চ রেটিং

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদিনের ৮৪৭ বলের পার্থ টেস্টের পিচ পেল আইসিসির সর্বোচ্চ রেটিং

বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভবন, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জোটের ভোটে নিজ প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে রিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT