চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াসার সাবেক এমডি তাকসিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 22, আগস্ট 2024
in আদালত
A A
ওয়াসার সাবেক এমডি তাকসিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে  ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

তাকসিমের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনের শুনানি করেন।

শুনানিতে তিনি বলেন, তাসকিম এ খান ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলমান।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, তাকসিম আহমেদ খান দেশত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার দেশত্যাগ ঠেকাতে এই পদক্ষেপ।

জনস্বার্থে তাকসিমের দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করেন আইনজীবী। শুনানি শেষে বিচারক পরবর্তী ৬০ দিনের জন্য তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

আদেশে আদালত বলেন, অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তার দাখিল করা আবেদন ও অভিযোগের গুরুত্ব বিবেচনায় আবেদনটি মঞ্জুরযোগ্য মর্মে প্রতীয়মান হয়। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আদেশ দেওয়ার তারিখ থেকে তাসকিম এ খানের দেশত্যাগের ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলো।

Tags: দেশত্যাগে নিষেধাজ্ঞা
Previous Post

নগদ বন্ধ করতে না, গ্রাহকের আস্থা আরও বাড়াতে এসেছি: নগদের প্রশাসক

Next Post

পাচার হওয়া টাকা ফেরতে সুইজারল্যান্ড রাষ্ট্রদূত যা বলেছে বিএনপিকে

Next Post
রাষ্ট্রদূত টাকা ফেরত নিয়ে বিএনপিকে বলছেন, সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাচার হওয়া টাকা ফেরতে সুইজারল্যান্ড রাষ্ট্রদূত যা বলেছে বিএনপিকে

বিভিন্ন রঙের হাতের ছোঁয়া, শিশুদের জন্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঙ্কিপক্স নতুন কোভিড নয়: ডব্লিউএইচও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT